আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

‘ভিসা নীতির কারণে পুলিশ ইমেজ সংকটে পড়বে না’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-09-2023 09:31:27 am

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, ভিসা নীতি নিয়ে পুলিশের ওপর কোনো প্রভাব পড়বে বা ইমেজ সংকট তৈরি হবে বলে মনে করি না।


সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ৩৫ তোপখানা রোডে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে ‘পর্যটন নিরাপত্তায় ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা : বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ভাবনা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।


অবৈধ অস্ত্র প্রদর্শনী চললেও পুলিশকে উদ্ধারে দেখা যায়নি। জাতীয় নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের বিষয়ে পুলিশ তৎপর কি না? জানতে চাইলে আইজিপি বলেন, যে কেউ অবৈধ অস্ত্র প্রদর্শন করলে পুলিশ তৎপর হয়। যার কাছে অবৈধ অস্ত্র থাকে তা উদ্ধার করা হয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয় নির্বাচনে পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারবে।


জাতীয় নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারে বিশেষ কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে কি না জানতে চাইলে পুলিশপ্রধান আরও বলেন, অস্ত্র উদ্ধারে যে পরিকল্পনা, অভিযান আমরা যথাসময়ে করবো। কৌশলগত কারণে সেটা আমি বলছি না।


ঢাকার রাস্তায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে আহত মোটরসাইকেল আরোহী আইনজীবী ভুবন চন্দ্র শীল (৫২) মারা গেছেন। পুলিশ জড়িয়েছে ডাকাতির ঘটনায়। নির্বাচনের আগে এধরনের ঘটনা ঘটছে। এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইজিপি বলেন, যখনই যে কোনো ঘটনা সংঘটিত হয়, তাৎক্ষণিকভাবে আমরা কিন্তু ব্যবস্থা নিয়ে থাকি। এর কোন ঘটনায় যদি আমাদের কোনো সদস্যও জড়িত থাকে তাহলেও আমরা ছাড় দেই না। আমরা তদন্ত করে তাৎক্ষণিক যথাযথ ব্যবস্থা গ্রহণ করে থাকি। 


অপর এক প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে। যে কোন ঘটনা সংঘটিত হওয়ার পরে আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি। আগেও নিয়েছি এখনো নিচ্ছি। আমি আশ্বস্ত করছি আগেও আশ্বস্ত করেছি, কোনো ঘটনায় আমাদের কোন সদস্যও যদি থাকে তাকে ছাড় দেয়া হবে না। সন্ত্রাসী যেই হোক তার বিরুদ্ধে আইনাযায়ী যথাযথ ব্যবস্থা দেয়া হবে।


নির্বাচন ঘনিয়ে আসছে। এমন অবস্থায় আপনি কি মনে করে রাজনৈতিক লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি আছে? এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, নির্বাচন আসছে। নির্বাচনের আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশন করে থাকেন। নির্বাচন কমিশন নির্বাচনকালীন আমাদের ওপর যে দায়িত্ব দেবে, সেই সেই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করবো।

আরও খবর