ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

আজ একাদশ শ্রেণিতে ভর্তি শুরু, ক্লাস ৮ অক্টোবর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-09-2023 05:57:14 am

আবেদন প্রক্রিয়া শেষে একাদশ শ্রেণিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হচ্ছে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর)। যা চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত।


আগামী ৮ অক্টোবর ক্লাস শুরু হবে। চলতি বছর একাদশ শ্রেণিতে সর্বোচ্চ ভর্তি ফি ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। শুধু ঢাকা মহানগরের বেসরকারি কলেজগুলোর ইংরেজি মাধ্যম শাখায় ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের থেকে সর্বোচ্চ এ ফি নেয়া যাবে।


ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন, আবেদনের সময়সীমা আর বাড়ানো হবে না। তবে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা থাকলে ভর্তির ক্ষেত্রে আবেদনের সময়সীমা বাড়ানো হতে পারে। তবে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ।


আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন প্রক্রিয়া শেষে কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ১২ লাখ ৯০ হাজারের মতো শিক্ষার্থী। 


আগামী ৫ অক্টোবরের মধ্যে নির্ধারিত কলেজে গিয়ে ভর্তির সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। এবার তিন ধাপে আবেদন প্রক্রিয়া শেষে আবেদন করেও ১২ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী কলেজ পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন।


ঢাকা মহানগরের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে ভর্তি ফি পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা মহানগরের নন-এমপিও কিংবা আংশিক এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা মাধ্যমে ভর্তি ফি ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।


ঢাকার বাইরের মহানগরীতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে ভর্তি ফি ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। জেলা পর্যায়ে ২ হাজার টাকা। উপজেলা বা মফস্বলে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।


ঢাকার বাইরের মহানগরীতে নন-এমপিও বা আংশিক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা ভার্সনে ভর্তি ফি ৫ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। জেলা পর্যায়ে বাংলা ভার্সনে ৩ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা। উপজেলা বা মফস্বলে বাংলা ভার্সনে ২ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও খবর