ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বশেমুরবিপ্রবির ফার্মেসী বিভাগের শিক্ষার্থীদের অনিদিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন


ল্যাব,শ্রেণীকক্ষ ও পর্যাপ্ত  শিক্ষকসংকটসহ ৯দফা দাবিতে অনির্দিষ্ট কালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন ও সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন  এর ঘোষণা দিয়েছে দিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা।


দাবিগুলো হলো,ফার্মেসী কাউন্সিল অব বাংলাদেশ এর শর্তানুযায়ী ২২ জন শিক্ষকের বিপরীতে আমাদের বিভাগে আছে মাত্র ১৩ জন শিক্ষক। যার মধ্যে ৮ জন শিক্ষক শিক্ষা ছুটিতে। যতদ্রুত সম্ভব বিভাগে বাকি শিক্ষক নিয়োগ দেওয়া।ফার্মেসি কাউন্সিলের নিষেধাজ্ঞায় উল্লেখিত কমপক্ষে ৪ টি শ্রেনীকক্ষের ব্যবস্থা করা।৬টি নতুন ল্যাবের ব্যবস্থা করা।পুরোনো ল্যাব দ্রুত সময়ে সংস্করণ।ল্যাবের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও রাসায়নিক সরবরাহ করা যা বিগত ১ দশকেও প্রদান করা হয়নি।এনিমেল হাউজের জন্য জায়গায় বরাদ্দ ও অর্থ বরাদ্দ।ল্যাবের জন্য এটেন্ডেন্ট নিয়োগ।ফার্মা গার্ডেনের জায়গা বরাদ্দ (ওষুধি বাগান)।২০১৬ সালের বিভাগের যন্ত্রপাতি কেনার জন্য বরাদ্দকৃত ৩৮ লক্ষ ৫০ হাজার টাকার অমিমাংসিত টেন্ডারের সমাধান করা।


 জানা যায়, ফার্মেসী কাউন্সিল অব বাংলাদেশ কর্তৃক নির্ধারিত শর্ত না মানায়‌ গত ৩১ শে জুলাই দেশের ১৩টি বিশ্ববিদ্যালয়কে ফার্মেসি বিভাগের অনার্স কোর্সে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা দিয়েছে ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশ।

যেখানে, বশেমুরবিপ্রবির ফার্মেসী বিভাগ ও ছিল। শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো - শিক্ষক সংকট কাটানো, পাঁচটি ল্যাবরেটরি স্থাপন, প্রয়োজনীয় রাসায়নকি সামগ্রী পর্যাপ্ত পরিমাণে রাখা রাখা, সমৃদ্ধ লাইব্রেরি তৈরিসহ প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে।ফার্মেসী কাউন্সিল কর্তৃক ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেধে দেয়।এসব নির্দেশ অমান্যকারী কোনো বিশ্ববিদ্যালয় যদি ফার্মেসি অনার্স কোর্সে (বি.ফার্স) শিক্ষার্থী ভর্তি করে তাহলে সেসব শিক্ষার্থীর রেজিষ্ট্রেশন দেবে না কাউন্সিল। এমনকি শিক্ষার্থী পাস করার পর ‘পেশাগত সনদ দেওয়া হবে না' বলেও বিশ্ববিদ্যালয়গুলোকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে সংস্থাটি।তবে,বশেমুরবিপ্রবির ফার্মেসী বিভাগে কোন অগ্রগতি দেখা যায়নি বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।


আন্দোলনের বিষয়ে  জানতে চাইলে বিভাগের সভাপতি ড.মোহাম্মদ আলি খান বলেন,অনিদিষ্টকালের জন্য বিভাগ বন্ধ হয়ে গেল,এটা আসলে খুবই দুঃখজনক। করোনার জন্য যে সেশনজট হয়েছিল,আমরা সেই সেশনজট নিরশনের জন্য সেভাবে ক্লাস পরীক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। যাতে সেশনজট কমে আসে।গত ৩১ জুলাই ফার্মেসী কাউন্সিল একটি চিঠির মাধ্যমে আমাকে জানায় তারা রেজিষ্ট্রেশন স্থগিত করছে।এবং ৩১ শে ডিসেম্বরের মাধ্যো ফ্যাসিলিটি বাড়াতে বলে।চেয়ারম্যান হিসাবে বলতে চায়,আমরা ২০১২ সাল থেকে সংকট নিরসনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। তৎকালীন প্রশাসন আমাদের সাহায্য করলেও পরবর্তীতে আমাদের চাহিদানুযায়ী কোন পদক্ষেপ না নেওয়ায় আজকের এই সংকট তৈরি হয়েছে।ফার্মেসী কাউন্সিল থেকে চিঠি আসার পরপরই আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি দিয়ে অবহিত করেছি,আমি নিজে উপাচার্য মহাদয়কে এবিষয়ে জানিয়েছি,তিনি আমাকে আশ্বাস দিয়েছিলেন।কিন্তু দুঃখজনক ভাবে আশ্বাসের দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি।

আমি আশা করব,এই সমস্যা দ্রুত কাটিয়ে আমার শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে।


এবিষয়ে রেজিষ্ট্রার মোঃ দলিলুর রহমান বলেন,প্রশাসন এ ব্যাপারে অবগত আছে।প্রশাসন পদক্ষেপ নিচ্ছে।

Tag
আরও খবর