চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিদেশি ক্লাবে আমিও খেলব : স্বপ্না

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-10-2022 03:39:05 am



সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী নারী ফুটবলার সিরাত জাহান স্বপ্না বিদেশি ক্লাবে খেলার ইচ্ছার কথা জানিয়ে বলেছেন, বিদেশি ক্লাবে খেলার জন্য যে সাতজনকে নির্বাচন করা হয়েছে সেখানে তার নামও রয়েছে।


গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে স্বপ্না তার এই ইচ্ছার কথা জানান। এর আগে ঢাকা থেকে একটি উড়োজাহাজে তিন ফুটবলার সিরাত জাহান স্বপ্না, স্বপ্না রানী ও সোহাগী কিসকু সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাদের ফুল দিয়ে বরণ করে নেন ক্রীড়া সংস্থার কর্মকর্তা, জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা।


সিরাত জাহান স্বপ্না বলেন, ‘বিদেশি ক্লাবে খেলার জন্য মৌখিকভাবে সাতজনকে নির্বাচনের কথা বলা হয়েছে। এর মধ্যে আমার নামও রয়েছে। আমিও বিদেশি ক্লাবে খেলব।’


স্বপ্না এ সময় তার ফুটবল খেলা শুরুর সময়ের অভিজ্ঞতার কথা জানান। স্বপ্না বলেন, ‘যখন আমি প্রথম ফুটবল খেলা শুরু করেছিলাম, তখন এলাকার অনেকে বাধা সৃষ্টি করেছিল। আমাদের সমাজের পুরুষেরা চায় মেয়েরা একটু পিছিয়ে থাক। এখন আমার সাফল্যে তারাও আনন্দ প্রকাশ করছেন।’


বিমানবন্দরে অভ্যর্থনা পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে সপ্না বলেন, ‘মানুষ আমাদের জন্য অপেক্ষা করছে দেখে আমি খুবই আনন্দিত হয়েছি। আমাকে এভাবে বরণ করে নেওয়া ভবিষ্যতে ভালো করার জন্য অনুপ্রাণিত করবে।


সাফজয়ী আরেক খেলোয়াড় ঠাকুরগাঁওয়ের স্বপ্না রানী বলেন, ‘শিরোপা ঘরে আনতে পেরে আমরা গর্ববোধ করছি। দেশের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আরও ভালো কিছু করতে সবার সাপোর্ট চাই।


‘ফুটবল খেলার শুরুতে অনেক বাধা এসেছে। হাফ প্যান্ট পরে মেয়েরা ফুটবল খেলছে বলে মানুষ কটূক্তি করেছে। এতেও আমরা থেমে থাকিনি। স্কুল পর্যায়ে খেলার সময় স্যারেরা অনেক সাপোর্ট করেছেন। এখনও সবাই উৎসাহ দিচ্ছেন।’


আরেক ফুটবলার সোহাগী কিসকু বলেন, ‘সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার পর গোটা দেশের মানুষ আমাদের চিনেছে। আমরা চাই গ্রামের নারী ফুটবলাররা যেন গ্রামে খেলার সুযোগ পায়।’


বিমানবন্দরে এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, রংপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুর আহম্মেদ আজাদ, রংপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা জামান ববি, ভাইস-চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজলী বেগম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, স্বপ্নার প্রথম ফুটবল প্রশিক্ষক হারুন অর রশিদসহ রংপুর ও ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।


বিমানবন্দরে বরণের পর ছাদখোলা জিপ গাড়িতে তিন সাফজয়ী নারী ফুটবলারকে রংপুর নেওয়া হয়। জিপে তারা রংপুর শহর প্রদক্ষিণ করেন।


আরও খবর






deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

২১০ দিন ৩ ঘন্টা ৩৪ মিনিট আগে