কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) খেলোয়াড়দের মানোন্নয়ন ও উৎসাহ প্রদানের লক্ষ্যে 'ভাইস চ্যান্সেলর স্পোর্টস স্কলারশিপ-২০২৩' দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুবি প্রশাসন।
বুধবার (৪ অক্টোবর) শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মনিরুল আলম এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
এ ব্যাপারে মনিরুল আলম বলেন, 'আগামী ১০ অক্টোবরের মধ্যে অফিস চলাকালীন শারীরিক শিক্ষা বিভাগে আবেদনপত্র জমা দিতে হবে। বিভিন্ন খেলায় পারদর্শী খেলোয়াড়দের এ বৃত্তি প্রদান করা হবে। এ ক্ষেত্রে ইনডোর এবং আউটডোর গেইমে পারদর্শী উভয়ই আবেদন করতে পারবে।'
তিনি আরও বলেন, 'কতজনকে বৃত্তি প্রদান করা হবে এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। যাচাই-বাছাই করে সুপারিশ করা হবে।'
৩ দিন ১০ ঘন্টা ৬ মিনিট আগে
৯ দিন ১৪ ঘন্টা ২০ মিনিট আগে
১২ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
১২ দিন ১১ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৩ দিন ১৫ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৪ দিন ১৩ ঘন্টা ৪২ মিনিট আগে
২৬ দিন ২০ ঘন্টা ৫৪ মিনিট আগে
২৭ দিন ১৩ ঘন্টা ১৭ মিনিট আগে