ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টাঙ্গাইলে বঙ্গবন্ধু গোল্ডকাপে ধনবাড়ী দ্বিতীয় বার চ্যাম্পিয়ন উচ্ছ্বাসে ভাসছে উপজেলা ও ক্রীড়াঙ্গন

ছবি-দেশচিত্র

নেত্রকোনার কলসিন্ধুর । টাঙ্গাইলের গোপালপুরের কৃষ্ণা রানীরা সারা দেশ মাতিয়েছেন। বিশ্ব জয়ের গল্পের শিরোনাম করেছে। নারী ফুটবলের তারকা বনে গেছেন অনেক কৃষ্ণা রানীরা। কৃষ্ণাদের কারণে অনেক কিশোরীরা কৃষ্ণা রানীদের মতো ফুটবলার হয়ে দেশের মাটি কাঁপাতে চান। এমন একটি ফুটবল টিম গড়ে উঠার পথ ধরেছে। দল হচ্ছে টাঙ্গাইলের ধনবাড়ি (অনূর্ধ্ব -১৭) নারী টিম। নিয়মিত অনুশীলনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে দলটি।

বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে টাঙ্গাইল জেলা প্রশাসক  ও ক্রীড়া  অফিস  আয়োজিত  টাঙ্গাইল স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) জেলায় ধনবাড়ি উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। 

উক্ত ফাইনাল খেলায়  নির্ধারিত সময়ে মির্জাপুর  উপজেলা কে ৬-০   গোলে পরাজিত  করে ধনবাড়ী  উপজেলা বালিকা ফুটবল  একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে  ।

ধনবাড়ি বালিকা ফুটবল একাদশ  জেলা পর্যায়ের প্রতিযোগিতায়  টাঙ্গাইল পৌরসভা কে ৮-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে ও  গোপালপুর উপজেলাকে  ট্রাইব্রেকারে ৪-৩ গলে পরাজিত করে ফাইনালের টিকেট নিশ্চিত করে।  ফাইনালে মির্জাপুর কে ৬-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ধনবাড়ি বালিকা দল। 

ধনবাড়ী  উপজেলা নারী টিমের ক্যাপ্টেন রোকসানা বলেন, চ্যাম্পিয়ন হওয়াতে তারা আনন্দিত। চ্যাম্পিয়ন  হওয়ার পিছনে  কোচ জহিরুল ইসলাম মিলনের  অক্লান্ত  কঠোর অনুশীলন, প্রশাসন,নিজেরা করি সংস্থা ও পাইস্কা স্কুলের পৃষ্ঠপোষকতার কারণে তারা এ সুনাম অর্জন করেছে বলে জানান। 

ধনবাড়ী উপজেলা বালিকা ফুটবল টিমের কোচ জহিরুল ইসলাম মিলন বলেন, নানা বাঁধা বিপত্তি অতিক্রম করে মেয়েরা কঠোর অনুশীলনের ফলে দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হতে পেরেছে।  নিজেরা করি'সহ সকলের সহযোগিতা পেয়েছেন। যার ফল এ বিজয়। 

 ধনবাড়ি উপজেলা নির্বাহী অফিসার আসলাম হোসাইন  বলেন, মেয়েরা যে কাজটা করেছে, সেটা অত্যন্ত গর্বের।  মেয়েরা দুইবার  টাঙ্গাইল  জেলায় চ্যাম্পিয়ন হওয়ার  গৌরব অর্জন করলো। এর পিছনে কোচ  মিলনসহ যারা পাশে ছিল তাদের কে ধন্যবাদ জানান। এ ধারা অব্যাহত রাখতে  উপজেলা প্রশাসন বরাবরের মতো পাশে থাকবে।

Tag
আরও খবর