ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কক্সবাজারে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু!

কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনের ‘সি কক্স’ আবাসিক হোটেলের স্টাফ কোয়ার্টার থেকে খালেদ আশরাফ বাপ্পি (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।


শনিবার (৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় কোয়ার্টারের একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়। বাপ্পি ওই হোটেলের ফ্রন্ট ডেস্কের ম্যানেজার। তিনি কক্সবাজারের বাংলাবাজার কাজীর রোড এলাকার বাসিন্দা। কক্সবাজার সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষে পড়াশোনার পাশাপাশি হোটেলে পার্টটাইম চাকরি করতেন।


‘‌সি কক্স’ হোটেলের রিজার্ভেশন অফিসার অর্ণব বলেন, ‘হোটেল থেকে কিছু দূরে পাহাড়ের সাথে লাগোয়া হোটেলের স্টাফদের কোয়ার্টার। ওখানে স্টাফরা রাত্রিযাপন করেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে হোটেলের ডিউটি শেষে কোয়ার্টারে চলে যান বাপ্পি। পরে তাকে মৃত অবস্থায় সেখান থেকে উদ্ধার করা হয়। ওই সময় কোয়ার্টারে কেউ ছিল না এবং তার রুমটি ভেতর থেকে আটকানো ছিল।’


কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক রিয়াজ জানান, হোটেল ‘সি কক্সের’ ভবনের দ্বিতীয় তলার কক্ষে বাপ্পিকে ঝুলন্ত অবস্থায় দেখে উদ্ধার করে সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসেন। এ সময় চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে কক্ষটি তল্লাশি করে আলামত হিসেবে ফাঁসের একটি গামছা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।


সদর মডেল থানার ওসি তদন্ত সেলিম উদ্দিন জানান, শনিবার দিবাগত রাতে লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়ছে। প্রাথমিকভাবেআত্মহত্যা মনে হচ্ছে। কোনও অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৯ ঘন্টা ৩৬ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৩ ঘন্টা ২৯ মিনিট আগে