মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

ইংরেজিতে যোগাযোগ দক্ষতা বাড়ানোর উপায়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-10-2022 06:17:37 pm


◾ইয়াছির আরাফাত


ইউটিউব কিংবা টেলিভিশন খুললেই দেখতে পাওয়া যায়, তোমার বয়সী ছেলেমেয়েরা অনর্গল ইংরেজিতে কথা বলছে। অন্যদিকে শ্রেণিকক্ষে কোনো কিছু ইংরেজিতে উপস্থাপন করতে বললে মাথা নিচু করে থাকতে হয় তোমাকে। চলো জেনে নিই, ইংরেজিতে যোগাযোগ দক্ষতা বাড়ানোর কিছু পরামর্শ। 


√ প্রথমে নিজের মাতৃভাষায় যোগাযোগ দক্ষতা উন্নীত করতে হবে। কথা বলার জড়তা দূর করতে হবে। যখন তোমার মধ্যে মাতৃভাষায় যোগাযোগ দক্ষতা বাড়বে, ঠিক তখনই অন্য ভাষায় যোগাযোগ দক্ষতা বাড়াতে পারবে।


√ করপোরেট জীবনেও ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজিতে যোগাযোগ দক্ষতা ভালো না হলে বেশি দূর এগিয়ে যাওয়া সম্ভব নয়। যখন চাকরির বাজারে যাবে, তখন বিদেশি প্রতিনিধি বা ক্রেতাদের কাছে তোমার প্রতিষ্ঠান বা পণ্য সম্পর্কে বলতে হবে। তাই আগে থেকে চর্চাটা না থাকে পরে মুশকিল।


√ ছোটবেলা থেকেই চর্চাটা শুরু করতে হবে। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করলে ভালো, তবে যারা বড় হয়ে গিয়েছ, চিন্তা নেই, আজকে থেকে না হয় শুরু করো।


√ স্পিকিংয়ের জন্য তোমার লেভেল অনুযায়ী পার্টনার বেছে নাও। তুমি বিগেইনার লেভেলের স্পিকার হয়ে একদম প্রো-লেভেলের কারও সঙ্গে চর্চা করার দরকার নেই। ভুল করো, ভুলের মধ্য দিয়েই শিখবে। সবচেয়ে বড় কথা, আগে জড়তাটি কাটাতে হবে।


√ একদম শুরুতেই যে নির্ভুলভাবে বলবে তা কিন্তু নয়। ভুল বা সঠিক হোক, চর্চাটা চালিয়ে যাও। তাহলে আয়ত্তে চলে আসবে।


√ বাসায় একটা ইংরেজি পত্রিকা রাখো। সময় পেলে শব্দ করে পড়ো। যে শব্দটি উচ্চারণ করতে পারছ না, তা দাগ দিয়ে রাখো। এরপর সবগুলো দাগ দেওয়া শব্দ ডিকশনারি থেকে দেখে নাও। এ ছাড়া নতুন শব্দ পেলে তা টুকে রাখতে পারো।


√ প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ইংরেজি গ্রামার পড়ার জন্য বরাদ্দ রাখো। ঘুমাতে যাওয়ার সময় বিছানায় শুয়েও পড়তে পারো চাইলে। সকালে ঘুমে থেকে উঠে কিছুক্ষণ স্পিকিং চর্চা করতে পারো।


√ যদি কোনো শব্দ উচ্চারণে সমস্যা হয়, তাহলে কেমব্রিজ ডিকশনারিতে সার্চ করে উচ্চারণ শুনে নিতে পারো।


√ সামনে দাঁড়িয়ে ইংরেজিতে নিজের সঙ্গে নিজেই কথা বলো। এতে ভয় কিংবা জড়তা উভয়ই কমবে। বাসায় ভাইবোন থাকলে তাদেরও তোমার ইংরেজি স্পিকিং চর্চার পার্টনার বানাতে পারো।


√ ইংরেজিতে বাক্যগঠন, ভোকাকুলারি ইত্যাদির পকেট বুক সঙ্গে রাখতে পারো। অবসর সময়ে সেগুলো দেখতে পারো। অবশেষে চেষ্টা চালিয়ে যাও, জড়তা কাটবে, সফলও হবে। 



•• ইয়াছির আরাফাত, প্রভাষক, ব্র্যাক ইন্সটিটিউট অফ ল্যাঙ্গুয়েজেস, ব্র্যাক বিশ্ববিদ্যালয় 



আরও খবর