◾ স্পোর্টস ডেস্ক
গলফ খেলতে গিয়ে পায়ের চোট বাধিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে জনি বেয়ারস্টো ছিটকে গেছেন আগেই। এবার জানা গেছে, ইংলিশ ব্যাটারের চোটের অবস্থা আরও ভয়াবহ। এমনকি পায়ে প্লেটও বসাতে হয়েছিল।
আজ ইনস্টাগ্রামে নিজের ভাঙা পায়ের ছবি পোস্ট করেছেন বেয়ারস্টো। চোটের বর্ণনা দিয়ে ইংলিশ ব্যাটার লিখেছেন, ‘পায়ের ফিবুলা ভেঙে তিন ভাগে ভেঙে গেছে। পায়ে প্লেট বসাতে হয়েছিল। এমনকি পায়ের গোড়ালিও স্থানচ্যুত হয়েছিল। এখন ঠিক আছে।
কয়েক মাসের মধ্যে সেরে ওঠার ব্যাপারে আশাবাদী বেয়ারস্টো, ‘ইতিবাচক ব্যাপার হলো সফল অস্ত্রোপচার সফল হয়েছে। সার্জারির তিন সপ্তাহ পার করে ফেলেছি। পায়ের গোড়ালিও নড়াচড়া করতে পারছি। সেরে উঠতে আগামী কয়েক সপ্তাহ, কয়েক মাস খুবই গুরুত্বপূর্ণ।
৩ দিন ১ ঘন্টা ২৬ মিনিট আগে
২০ দিন ৪ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩১ দিন ৭ ঘন্টা ২৭ মিনিট আগে
৪২ দিন ৮ ঘন্টা ০ মিনিট আগে
৪২ দিন ২১ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪৪ দিন ২১ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪৭ দিন ৭ ঘন্টা ২৪ মিনিট আগে
৫৩ দিন ৯ ঘন্টা ২৯ মিনিট আগে