সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চবি উপাচার্য প্রফেসর ড. শিরিন আখতার রচিত নির্মাণাধীন চলচ্চিত্র ‘যুদ্ধ জীবন’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার রচিত সত্য ঘটনা অবলম্বনে নির্মাণাধীন চলচ্চিত্র ‘যুদ্ধ জীবন’ এর পরিচালক জনাব রিফাত মোস্তফা ও নায়ক জনাব ফেরদৌস আহমেদ ১৯ অক্টোবর ২০২৩ দুপুর ১২:৩০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সেলিনা আক্তার, চবি সিন্ডিকেট সদস্য জনাব মোহাম্মদ আলী, চবি ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর আবু মুহাম্মদ আতিকুর রহমান, চবি প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার, সহকারী প্রক্টর জনাব মোহাম্মদ নাজেমুল আলম ও উক্ত চলচ্চিত্রের কলাকুশলীবৃন্দ উপস্থিত ছিলেন। এ চলচ্চিত্রটির চিত্রধারণ চট্টগ্রাম সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্পটে করা হচ্ছে। সৌজন্য সাক্ষাতের পূর্বে চলচ্চিত্রের পরিচালক জনাব রিফাত মোস্তফা ও নায়ক ফেরদৌস আহমেদ চবি মাননীয় উপাচার্যকে সাথে নিয়ে চবি বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।  


উল্লেখ্য, একজন বীর মুক্তিযোদ্ধা আর্মি মেজরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পটভূমি নিয়ে নির্মাণাধীন চলচ্চিত্র ‘যুদ্ধ জীবন’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০২০-২০২১ অর্থবছরে অনুদান লাভ করে।  

আরও খবর





6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১৪ দিন ৭ ঘন্টা ২৬ মিনিট আগে