ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ঢাকা বোর্ডের ৭২ পরীক্ষার্থীর ফল বাতিল

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 01-11-2023 06:21:09 am

© সংগৃহীত ছবি

২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ৭২ শিক্ষার্থীর ফল বাতিল করা হয়েছে।


এ ছাড়া, এক পরীক্ষার্থী দুই বছরের জন্য পরীক্ষা দিতে পারবেন না। গত ১০ অক্টোবর শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সভার কার্যবিবরণীর তথ্য অনুযায়ী, ‘ক’ শ্রেণিভুক্ত অপরাধ করায় ৭২ শিক্ষার্থীর ফল বাতিল করা হয়েছে। আর ‘গ’ শ্রেণিভুক্ত দোষী সাব্যস্ত হওয়া এক শিক্ষার্থীর পরীক্ষা দুই বছরের জন্য বাতিল করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে ঢাকা বোর্ড জানিয়েছে, ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত পরীক্ষার্থীদের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনান্তে বিভিন্ন কেন্দ্র থেকে তাদের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ, তাদের উত্তরপত্র, কক্ষ পরিদর্শক, হল সুপার ও কেন্দ্র সচিবদের প্রতিবেদন, বহিষ্কৃত ছাত্র/ছাত্রীদের জবাব ইত্যাদি কমিটির সম্মানিত সদস্যগণ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করেন। প্রাপ্ত কাগজপত্র পরীক্ষা, নিরীক্ষা করে তাদের বিরুদ্ধে আনীত এক বা একাধিক অভিযোগ প্রমাণিত হয়ায় অপরাধের ধরন অনুযায়ী তাদের বিরুদ্ধে পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী শান্তি আরোপের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।


প্রাপ্ত কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে তাদের বিরুদ্ধে আনা এক বা একাধিক অভিযোগ প্রমাণিত হয়ায় অপরাধের ধরন অনুযায়ী পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী শান্তির সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।



গত ২৮ জুলাই এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। এর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৫৫ শতাংশ।

আরও খবর