শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

যুবদল-ছাত্রদলের মিছিলে পুলিশের সংঘর্ষ, আটক ২


দেশব্যাপী টানা তিনদিনের অবরোধ সমর্থনে রাজধানীর দয়াগঞ্জ মোড় হতে সায়দাবাদ বাস টার্মিনাল পর্যন্ত মিছিল করে যুবদল-ছাত্রদল। এসময় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটলে  ২জনকে আটক করে পুলিশ। আটককারীরা হলেন ৪০নং ওয়ার্ডের যুবদল কর্মী মাহাবুব ও ৪৫ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোড়ল। 


বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে দয়াগঞ্জ মোড় থেকে সায়দাবাদের প্রবেশমুখের চৌরাস্তায় মিছিলটি হয়। 


চলমান গণতান্ত্রিক আন্দোলনে গ্রেফতারের নিন্দা জানিয়ে আনিসুর রহমান খোকন বলেন, গ্রেফতার করে আন্দোলন দমন করার সুযোগ নেই, এক দফা দাবি আদায় করেই আমরা মাঠ থেকে যাবো। 


জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন বলেন, এই অবৈধ ও ফ্যাসিস্ট সরকারের অত্যাচার নির্যাতন থেকে  গণতন্ত্রকে রক্ষা করতে মাঠে নেমেছি, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যাব ইনশাল্লাহ। গণতন্ত্রকে   প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনে সাময়িক অসুবিধার জন্যে দেশবাসীকে ধৈর্য ধারণ করতে বলেছেন দেশনায়ক তারেক রহমান। 


মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহগণশিক্ষা সম্পাদক ও গেন্ডারিয়া, সূত্রাপুর,কোতোয়ালি, বংশাল জোনের দায়িত্বপ্রাপ্ত নেতা আনিসুর রহমান তালুকদার খোকন, কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুব সিকদার,ও সূত্রাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, থানা বিএনপি আব্দুল কাদির, গেন্ডারিয়া থানা সাধারণ সম্পাদক জনি ভূইয়া, ওয়ারী থানা যুবদল সভাপতি প্রার্থী আব্দুল্লাহ ডেবিট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের  যুগ্ম-সাধারণ সম্পাদক মো.জুয়েল মৃধা,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন,  যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ, সহ সাংগঠনিক সম্পাদক মোরসালিন, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল সভাপতি হাসানসহ ছাত্রদলের নেতৃত্ববৃন্দ। 


আরও খবর