আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

মাদ্রাসা শিক্ষার মধ্যদিয়ে সমাজ পরিবর্তন সম্ভব


 বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ঘষিয়াখালী ইসলামিয়া দাখিল মাদ্রসার অভিভাবক সমাবেশে বক্তারা বলেছেন, মাদ্রাসা শিক্ষার মধ্যদিয়ে সমাজ পরিবর্তন সম্ভব। সমাজের সকল প্রকার অনাচার, অনিয়ম, দুর্নীতি দূর করতে ভবিষ্যৎ প্রজন্মকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করা উচিত বলেও বক্তারা উল্লেখ করেন।
বৃহস্পতিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত এ অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মো. বাকী বিল্লাহ।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আজিজুর রহমান মশিউরের সভাপতিত্বে এবং শিক্ষক আব্দুল মান্নানের পরিচালনায় এসময় বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা শাহজাহান হাওলাদার, শিক্ষক মাওলানা জিয়াউল হক, গোলাম মাওলা, আল আমিন হাওলাদার, সোলায়মান হাওলাদার, আমিনুর হাওলাদার, আল মামুন গাজী, অভিভাবক হাফেজ ইব্রাহিম মৃধা, নাসির মোল্লা, আলী হোসেন ফিরোজ, শহীদুল হোসেন তালুকদার, হাফেজ মারুফ বিল্লাহ প্রমুখ।
বক্তারা আরও বলেন, যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের যোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা কারিকুলামে প্রতি ১০ বছর পর পরিবর্তন আনা হয়। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলাই নতুন কারিকুলামের লক্ষ্য।

Tag
আরও খবর