কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

বিশ্বকাপে খেলে ২ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ দল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-11-2023 08:05:40 am

© সংগৃহীত ছবি

জাতীয় দল বিশ্বকাপ খেলে দেশে ফিরেছে আজ সকাল সাড়ে ৯টায়। অন্য কোনো সময় হলে বিমানবন্দরে সাজ সাজ রব পড়ে যেতো।


নিরাপত্তা কর্মী ও বিমানবন্দর কর্তৃপক্ষের বাড়তি কর্ম ব্যস্ততা, মিডিয়ার উৎসুক উপস্থিতি বিরাজ করতো। শুধু তাই নয়, বাইরে শত শত ভক্ত ও সমর্থক ফুলের তোড়া, মালা নিয়ে উন্মুখ অপেক্ষার প্রহর গুনতো।


কিন্তু হায়! রোববার সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসবের কিছুই ছিল না। এতটুকু হইচই ছিল না। বিমান বন্দরে বোঝাই যায়নি যে টিম বাংলাদেশ বিশ্বকাপ খেলে দেশে ফিরে এসেছে। 


আর আট-দশদিনের মতো, রোববার সকালেও তেমন নীরবে-নিভৃতে বিশ্বকাপ খেলে অনেকটা গোপনেই দেশে ফিরলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

 

বিশ্বকাপ যাত্রার আগে আশার বাণী শুনিয়ে গেলেও টানা ৬ ম্যাচ হেরে সেমিফাইনালে খেলার স্বপ্ন ভেস্তে গেছে সাকিবদের। নিজেদের অষ্টম ম্যাচে গিয়ে অবশ্য শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। এরপর শেষ ম্যাচে আবার অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানের হার। 


সব মিলিয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকে কী পেল বাংলাদেশ? অধিনায়ক সাকিব আল হাসান নেদারল্যান্ডসের কাছে হারার পরই বলে দিয়েছিলেন, এটাই বাংলাদেশের সবচেয়ে বাজে বিশ্বকাপ। এরপর শ্রীলঙ্কাকে হারালেও সাকিবের সেই কথা বদলানোর মতো কিছু ঘটেনি।


খেলার দিক থেকে প্রাপ্তি বলতে তেমন কিছু নেই। তাহলে খেলার বাইরে কতটা লাভবান হলো বাংলাদেশ দল, বিশেষ করে অর্থ পুরস্কারের দিক থেকে? এবারের টুর্নামেন্টে প্রথম পর্ব শেষে দলগুলোর মধ্যে অর্থ বণ্টনের হিসাবটা এ রকম-প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে ৪০ হাজার মার্কিন ডলার। আর প্রথম পর্বে খেলার জন্য সব মিলিয়ে পাবে এক লাখ মার্কিন ডলার।


বাংলাদেশ প্রথম পর্বে ম্যাচ জিতেছে ২টি-একটি আফগানিস্তান, অন্যটি শ্রীলঙ্কার বিপক্ষে। এই দুই জয়ের জন্য ৪০ হাজার করে মোট ৮০ হাজার ডলার পাবে বাংলাদেশ দল। এর সঙ্গে প্রথম পর্বে অংশ নেওয়ার জন্য বাড়তি এক লাখ ডলার। সব মিলিয়ে বাংলাদেশ পাচ্ছে ১ লাখ ৮০ হাজার ডলার।


বাংলাদেশি মুদ্রায় বাংলাদেশ দল এবারের বিশ্বকাপ থেকে পাচ্ছে প্রায় ২ কোটি টাকা (১ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার টাকা)।