প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

নবীনদের বরণ করে নিল তরুণ কলাম লেখক ফোরাম রাবি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের (বিটিসিএলএফ) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা নবীনবরণ ও নবীনদের নিয়ে উম্মুক্ত সাহিত্য প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করেছে। 


মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্স ভবনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। রেজিস্ট্রার সূত্রে জানা যায় এ বছর সর্বমোট ১৮০ জন শিক্ষার্থী সদস্য হওয়ার জন্য নিবন্ধন করেছে। তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার জন্যই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম, ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাসিবুল ইসলাম সহ ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 


বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মো. হাবিবুর রহমান বলেন, 'ক্যাম্পাসে নিজের সৃজনশীলতা বাড়ানোর জন্য যে কয়টি জায়গা রয়েছে তার মধ্যে বাংলাদেশ তরুণ লেখক ফোরাম অন্যতম। একাডেমিক পড়াশোনার পাশাপাশি এখানে যুক্ত থাকলে তোমাদের দক্ষতা আরোও বৃদ্ধি পাবে। তিনি বলেন, ফেসবুক নামক সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমাদের মূল্যবান সময় যেন শেষ করে না দেয়। এজন্য অবসর সময়ে তোমরা নতুন নতুন লেখনী লিখবে।'

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠনের সমন্বয়ক মুজাহিদুল ইসলাম বাবু বলেন, 'আমরা আশা করি তারুণ লেখক ফোরামের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সকল অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কলম ধরবে। তারা ক্যাম্পাসের খাবার, আবাসিক ও প্রশাসনিক নানা অসংগতি তুলে ধরতে সাহায্য করবে।  যাতে করে বিশ্ববিদ্যালয়ের সকল অন্যায় দূর হয়।'


শাকিবুল হাসান/সাজ্জাদ হুসাইন

আরও খবর