চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

ফাইনালে ভারতকে থামানো কঠিন হবে মনে করছেন গাঙ্গুলী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-11-2023 04:07:40 am

২০১১ আসরের পর আবারও আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদে ওয়ানডে বিশ^কাপ ফাইনাল খেলতে নামবে ভারত। শিরোপা নির্ধারনী ম্যাচে ভারতের প্রতিপক্ষ রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আসরে টানা ১০ জয়ে ফাইনালের টিকিট পাওয়া ভারতকে শিরোপার মঞ্চে থামানো কঠিন হবে বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। 

তৃতীয়বার শিরোপা জয়ে ঘরের মাঠে ফেবারিট হিসেবেই বিশ^কাপ মিশন শুরু করে ভারত। লিগ পর্বে ৯ ম্যাচের সবগুলোতে জিতে সেমিফাইনালে উঠে তারা। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই অসাধারন নৈপুন্য প্রদর্শন করেছেন ভারত। সেমির মঞ্চেও নিউজিল্যান্ডের বিপক্ষে চেনা রুপে ছিলো টিম ইন্ডিয়া। 

মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিরাট কোহলির বিশ^ রেকর্ড গড়া সেঞ্চুরির সাথে শ্রেয়াস আইয়ারের শতকে ৪ উইকেটে ৩৯৭ রানের পাহাড় গড়ে ভারত। ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ৫০ সেঞ্চুরির স্বাদ নিয়ে ১১৭ রানে থামেন কোহলি। শচীন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভাঙেন তিনি। আইয়ারের ব্যাট থেকে আসে ১০৫ রান। ব্যাটিংয়ের পর বোলিংয়েও দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে ভারতীয় বোলাররা। বল হাতে একাই নিউজিল্যান্ডকে ধ্বসিয়ে দিয়ে ভারতের ফাইনাল নিশ্চিত করেন পেসার মোহাম্মদ সামি। ৫৭ রানে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সামি। 

বিশ^কাপ ফাইনালে ভারতকে শুভ কামনা জানিয়ে দেশটির ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি গাঙ্গুলী বলেন, ‘এই মুহূর্তে ভারত বিধ্বংসী রূপে আছে। আহমেদাবাদের জন্য আমি শুভ কামনা জানাই তাদের। এবারের টুর্নামেন্ট দারুণ খেলেছে ভারত।’

তিনি আরও বলেন, ‘শিরোপা জিততে আর মাত্র একটি ম্যাচ দূরে এবং ভারত ও বিশ্বকাপ ট্রফির মাঝে এখন দাঁড়িয়ে আছে অস্ট্রেলিয়া।’

টানা ১০ জয়ে বিশ^কপে একমাত্র অপরাজিত দল দু’বারের চ্যাম্পিয়ন ভারত। লিগ পর্ব ও সেমিফাইনালে যে ধরণের ক্রিকেট ভারত খেলেছে, সেটি ধরে রাখতে পারলে ফাইনালে টিম ইন্ডিয়াকে থামানো কঠিন হবে বলে জানান গাঙ্গুলী। 

তিনি বলেন, ‘ এখন পর্যন্ত ভারত যেভাবে খেলেছে সেটা ধরে রাখতে পারলে তাদের থামানো কঠিন হবে। এটা দারুণ একটা ম্যাচ হবে। কারণ প্রতিপক্ষ অস্ট্রেলিয়াও খুব ভালো দল।’

এর আগে বিশ^কাপ ফাইনালে একবার দেখা হয়েছিলো ভারত ও অস্ট্রেলিয়ার। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে হওয়া ২০০৩ সালের বিশ^কাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ১২৫ রানে হেরেছিলো ভারত। সে আসরে ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন গাঙ্গুলী।  

আরও খবর
6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২ দিন ১৫ ঘন্টা ১৪ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৫ দিন ২২ ঘন্টা ১৯ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫৪ দিন ১১ ঘন্টা ৪৯ মিনিট আগে