নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

দুর্ধর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট হাবু গ্রেফতার





কুষ্টিয়ার দৌলতপুরে তিনটি মাদক মামলায় পৃথকভাবে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ২২ মামলার পলাতক দুর্ধর্ষ  আসামি হাবু ওরফে হাবলু মণ্ডলকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে দৌলতপুর উপজেলার পাকুড়িয়া গ্রামের একটি বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান ।


তিন মাদক মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুর্ধর্ষ আসামি মাদক সম্রাট মো. হাবলু মণ্ডল (৪৫) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত হানিফ মণ্ডলের ছেলে। হাবলু একজন দুর্ধর্ষ সন্ত্রাসী ও পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘ দিন ভারতে পলাতক থেকে মাদক ব্যবসা পরিচালনা করতো। তার বিরুদ্ধে তিনটি মাদক মামলায় দোষী প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।


দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, তিনটি মামলায় পৃথকভাবে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও ২২ মামলার পলাতক আসামি হাবুকে দৌলতপুর থানাধীন পাকুড়িয়া গ্রামের আসামীর বসত বাড়ির পিছনের একটি বাগান থেকে গ্রেফতার করা হয়েছে। আসামী একজন দুর্ধর্ষ সন্ত্রসী ও পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘ দিন ভারতে পলাতক থেকে মাদক ব্যবসা পরিচালনা করতো। 


ওসি মজিবর আরও বলেন, আসামীর বিরুদ্ধে দৌলতপুর থানায় মোট ২২ টি গ্রেফতারী পরোয়ানা মুলতবী ছিল। তার মধ্যে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পরোয়ানার সংখ্যা তিনটি, মাদক ও অস্ত্র মামলায় ১৪ বছর সশ্রম কারাদন্ড প্রাপ্ত পরোয়ানার সংখ্যা একটি, মাদক মামলায় পরোয়ানার সংখ্যা ১২ টি, হত্যার মামলায় পরোয়ানার সংখ্যা একটি এবং অন্যান্য মামলায় পরোয়ানার সংখ্যা পাঁচটি। 


জানা গেছে, ২০১৬ সালের ৪ এপ্রিল রাত সাড়ে ৭টার দিকে শহরের মতি মিয়ার রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযানে হাবু মণ্ডলের কাছ থেকে ১২০ গ্রাম হেরোইন উদ্ধার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা। ২০১৪ সালের ২৪ মে বিকালে দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের বেলতলা মাঠে পানের বরজ সংলগ্ন একটি গর্ত থেকে ৫টি প্লাস্টিকের বস্তায় ভরা মোট ৬৭১ বোতল ফেনসিডিল ও ১০টি সাদা পলিথিনে মোড়ানো ৪৬ কেজি গাজা উদ্ধার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা। এছাড়া আরও একটি মাদক মামলা সহ পৃথক তিনিটি মাদক মামলায় দোষী প্রমাণিত হওয়ায় হাবুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও মাদক ও অস্ত্র মামলায় ১৪ বছর সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামি হাবু।

Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৬ ঘন্টা ৩ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৯ ঘন্টা ৫৬ মিনিট আগে