বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

উত্তর কোরীয় নেতা নতুন ‘মহাকাশ শক্তি’ যুগ উদযাপন করেছেন

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 24-11-2023 10:01:25 am

উত্তর কোরীয় নেতা কিম জং উন বিজ্ঞানী ও তার পরিবারের সাথে মহাকাশ শক্তির এক নতুন যুগ উদযাপন করেছেন। উত্তর কোরিয়া সফলভাবে একটি সামরিক গুপ্তচর উপগ্রহ কক্ষপথে উৎক্ষেপণ করার পরে রাষ্ট্রীয় মিডিয়া শুক্রবার একথা জানায়।

মঙ্গলবার পিয়ংইয়ং-এর ‘মালিগিয়ং-১’ উৎক্ষেপণ ছিল মে ও আগস্টে ব্যর্থতার পর আকাশে সামরিক নজর সুরক্ষিত করার তৃতীয় প্রচেষ্টা। খবর এএফপি’র।

উৎক্ষেপণের কয়েক ঘণ্টার মধ্যে উত্তর কোরিয়া দাবি করেছে, তাদের নেতা ইতোমধ্যেই গুয়ামে মার্কিন সামরিক ঘাঁটির ছবি পর্যালোচনা করছেন।

পিয়ংইয়ং-এর সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, জাতীয় মহাকাশ সংস্থার পরিদর্শনের সময় কিম বলেন উৎক্ষেপণটি ছিল ‘আত্মরক্ষার অধিকারের একটি পূর্ণাঙ্গ অনুশীলন।’

গুপ্তচর উপগ্রহটি উত্তরকে ‘শত্রু শক্তির বিপজ্জনক এবং আক্রমনাত্মক পদক্ষেপ’থেকে রক্ষা করতে সহায়তা করবে। তিনি বলেন, এটি দেশে ‘একটি মহাকাশ শক্তির নতুন যুগ’ আসার পথ প্রদর্শন করেছে।

দক্ষিণ কোরিয়া নিশ্চিত করেছে, উৎক্ষেপণ সফল হয়েছে, তবে বলেছে উত্তরের দাবি অনুযায়ী স্যাটেলাইটটি কাজ করছে কি-না তা খুব তাড়াতাড়ি নিরুপণ করা যাবে না।

পিয়ংইয়ং প্রকাশিত ভিডিও চিত্রগুলোতে কিমকে তার অল্পবয়সী মেয়ে জু এ-এর সাথে ন্যাশনাল অ্যারোস্পেস টেকনোলজি অ্যাডমিনিস্ট্রেশনের বিজ্ঞানী ও মহাকাশ প্রোগ্রাম কর্মীদের প্রসংশা করতে দেখা গেছে।

রাষ্ট্রীয় মিডিয়া কিমের টি-শার্ট পরিহিত কর্মী, শীর্ষ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তা এবং তার মেয়ে ও স্ত্রী রি সল জু-এর সাথে সংবর্ধনা উপভোগ করার ছবি প্রকাশ করেছে।

মঙ্গলবার উৎক্ষেপণের পর, দক্ষিণ কোরিয়া উত্তরের সাথে পাঁচ বছরের পুরনো সামরিক চুক্তি আংশিকভাবে স্থগিত করেছে এবং সীমান্তে নজরদারি জোরদার করেছে। পিয়ংইয়ং সিউলের পদক্ষেপকে ‘বেপরোয়া’ হিসেবে অভিহিত করে চুক্তিটি সম্পূর্ণভাবে স্থগিত করবে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

বিশেষজ্ঞরা বলছেন একটি গুপ্তচর উপগ্রহ কক্ষপথে উৎক্ষেপণ করলে উত্তর কোরিয়ার গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতা উন্নত হবে এবং যেকোনো সামরিক সংঘর্ষে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে। বিশেষকরে দক্ষিণ কোরিয়ার ওপর এটি বিশেষভাবে কার্যকর হবে।

আরও খবর






6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১২ দিন ১৯ ঘন্টা ২০ মিনিট আগে