ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা বানিয়াচং মডেল প্রেসক্লাবের মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান ১৬ জুলাইকে শহিদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মাকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গলা কেটে হত্যা ফুলবাড়িয়া উপজেলার নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি নাগেশ্বরীতে বন্যাকবলিত বামনডাঙ্গায় ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন আশাশুনিতে এমপির বিশেষ বরাদ্দ হতেবিভিন্ন ব্যবহারিক সামগ্রী বিতরণ শিক্ষায় কারিকুলাম বারবার পরিবর্তন গুরুত্বকে দূরে ঠেলে দেয় ছাত্রদলের তৎপরতায় প্রবেশপত্র পেলেন সুমাইয়া: কৃতজ্ঞতা প্রকাশ হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ রংপুরে ইনসাফ-এর বাস্তবায়নে ২০জন দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে ৪০টি ছাগল বিতরণ আষাঢ়েও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই, দুশ্চিন্তায় কৃষক বেগমগঞ্জ নিষদ্ধি ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১ সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু

কুড়িগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে জাফর আলীকে গণ সংবর্ধনা



দ্বাদশ সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে মো: জাফর আলী আওয়ামীলীগ দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনী এলাকায় ফিরে আসায় তাকে কয়েকশ মোটরসাইকেল নিয়ে গণ সংবর্ধনা দিয়েছে  জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 



মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে তিনি ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা রাজারহাটে পৌছিলে গাড়ি বহর ও মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে স্বাগত জানানো হয়। পরে পথে পথে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ। 



আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শেষ বিকেলে কুড়িগ্রাম জেলা শহরের দলীয় কার্যালয়ে পৌছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত নেতাকর্মী ও ভোটারদেরকে নিজ নিজ এলাকায় নৌকার পক্ষে কাজ করার অনুরোধ জানান তিনি। আগামী ৩০ নভেম্বর মনোনয়ন পত্র জমা দেয়ার কথাও জানান তিনি।



৪টি আসন নিয়ে গঠিত জেলার কুড়িগ্রাম-২ আসনটি রাজারহাট, ফুলবাড়ী, সদর উপজেলা ও কুড়িগ্রাম পৌরসভা নিয়ে গঠিত। আওয়ামীলীগ দলীয় মনোনীত  প্রার্থী মো: জাফর আলী জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দীতার জন্য জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছিলেন। নবম জাতীয় সংসদ নির্বাচনে উপনির্বাচনে  তিনি  কুড়িগ্রাম- ২ আসনে  একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে   কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী পনির উদ্দিন আহমেদ এমপি নির্বাচিত হন।





আরও খবর