শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের অবিস্মরণীয় জয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-12-2023 04:51:22 am

জয়ের মঞ্চ আগের দিনই তৈরি করে রেখেছিল বাংলাদেশ। আজ বলা যায়, ছিল কেবল আনুষ্ঠানিকতা। সেটাও সেরে ফেলল স্বাগতিকরা। তাইজুল ইসলামের অসাধারণ বোলিংয়ে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে অবিস্মরণীয় এক জয় তুলে নিল নাজমুল হোসেন শান্তর দল।


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানে জিতেছে বাংলাদেশ। কিউইদের সঙ্গে ঘরের মাঠে সাদা বলের ক্রিকেটে অনেক সাফল্য থাকলেও এই প্রথম টেস্ট জিতল স্বাগতিকরা।


টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র জয় দিয়ে শুরু করল বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে এখন ১-০তে এগিয়ে আছে তারা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু আগামী ৬ ডিসেম্বর, মিরপুরে। 


বিশ্বকাপে ভরাডুবির পর অসাধারণ এই জয়ের ম্যাচে শুরু থেকেই বাংলাদেশকে আত্মবিশ্বাসী মনে হয়েছিল। টস জিতে ব্যাটিং নিয়ে ৩১০ রান করা স্বাগতিকরা কিউইদের থামিয়ে দিয়েছিল ৩১৭ রানে। পরে শান্তর চমৎকার সেঞ্চুরির সুবাদে দ্বিতীয়ভাগে ৩৩৮ রান করে বাংলাদেশ। ৩৩২ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়ে প্রতিপক্ষকে তারা গুটিয়ে দেয় স্রেফ ১৮১ রানে।


নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ টেস্ট খেলে স্রেফ দুটিতে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। আগের জয় ছিল প্রতিপক্ষের ডেরায়। গত বছর মাউন্ট মঙ্গানুইয়ে কিউইদের ৮ উইকেটে হারিয়েছিল মুমিনুল হকের দল।


সব মিলিয়ে ১৩৯ টেস্টে বাংলাদেশের জয়ের সংখ্যা বেড়ে হলো ১৯টি। আর দেশের মাটিতে ৭৪ টেস্টে এটি তাদের ত্রয়োদশ জয়। ঘরের মাঠে সপ্তম প্রতিপক্ষের বিপক্ষে টেস্ট জিতল টাইগাররা। এর আগে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে জয় ছিল তাদের।


বাংলাদেশ ১ম ইনিংস: ৩১০ (জয় ৮৬, ফিলিপস ১৬-১-৫৩-৪)


নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৩১৭ (উইলিয়ামসন ১০৪, তাইজুল ৩৯-৯-১০৯-৪)


বাংলাদেশ ২য় ইনিংস: ৩৩৮ (শান্ত ১০৫, এজাজ ৩৬.৪-১-১৪৮-৪)


নিউজিল‍্যান্ড ২য় ইনিংস: (লক্ষ‍্য ৩৩২) ১৮১ (মিচেল ৫৮, তাইজুল ৩১.১-৮-৭৫-৬)


ফল: বাংলাদেশ ১৫০ রানে জয়ী

আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৩৫ দিন ২ ঘন্টা ৩৪ মিনিট আগে