জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

ভূমিকম্পে কুবির তিন আবাসিক হলে ফাটল

ছবি : © দৈনিক দেশচিত্র



ভূমিকম্পের কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হল, একাডেমিক ভবনগুলোর মধ্যে বিজ্ঞান অনুষদে ও কেন্দ্রীয় মসজিদের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে।


শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯ টা ৩৫ মিনিটে সারাদেশে অনুভূত হওয়া ভূমিকম্পের পর ফাটলগুলো দেখা যায়। রিখটার স্কেলে ৫ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল লক্ষীপুরের রামগঞ্জে বলে জানা গেছে।


সরেজনমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কাজী নজরুল ইসলাম হল, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলে ফাটল দেখা গিয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ২০৯ নম্বর কক্ষের দেয়াল, পাঁচতলার দক্ষিন পাশের ব্লকের ৫০৪ নম্বর কক্ষের সামনের করিডোরের মেঝের দুটি টাইলস উঠে গেছে৷ একই তলায় নতুন ও ব্লকের সংযোগস্থলের করিডোরে নতুন ফাটল দেখা গেছে। পাশাপাশি দক্ষিন ব্লকের দুই করিডোরের মাঝের সংযোগস্থলে পুরো পাঁচতলায় ফাটল লক্ষ্য করা গেছে৷ 


কাজী নজরুল ইসলাম হলের দোতালার ২০৭ নম্বর কক্ষের দেয়ালে, টিভি রুমের সামনের পিলারের সংযোগস্থলে নতুন ফাটল দেখা গেছে। 


এছাড়া নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের পাঁচতলার ৫০৩ ও ৫১১ নম্বর কক্ষে এবং চারতলার ৪০৩ নম্বর কক্ষের সামনের পিলারের নিচে নতুন ফাটল দেখা গেছে। শেখ হাসিনা হলের রিডিং রুমের দেওয়ালের হালকা ফাটল লক্ষ্য করা গেছে৷ 


কাজী নজরুল হলের ২০৭ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী এহসানুর রহমান জানান, ‘প্রথমে আমরা কিছু বুঝতে পারিনি৷ ঝাঁকুনির মাত্রা বৃদ্ধি পাওয়ায় আমরা সবাই দৌঁড়ে বাইরে চলে যাই। কিছুক্ষণ পর রুমে এসে দেখি দেওয়ালে ছোটবড় কিছু ফাটল তৈরি হয়েছে।'




একাডেমিক ভবনগুলোর মধ্যে বিজ্ঞান অনুষদে এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের বেশ কয়েকটি জায়গায় ফাটল দেখা গিয়েছে। এ ব্যাপারে কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন শওকত আলী বলেন, ‘এই ফাটলগুলো আগে ছিল না। ভূমিকম্পের পর কিছু জায়গায় ফাটল দেখা গিয়েছে।'




 হলগুলোর প্রভোস্টদের সাথে যোগাযোগ করলে তারা পুরো বিষয়টা পর্যবেক্ষন করে দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানান। বঙ্গবন্ধু হলের প্রভোস্ট তোফায়েল হোসেন মজুমদার জানান, আমি দেখেছি ফাটলগুলো৷ দেখে ইঞ্জিনিয়ার দপ্তরে জানিয়েছি। তারা দেখে জানিয়েছে, এগুলো এক্সপানশনের ফাটল। সাধারণত এগুলো একটু লুজই থাকে, এতে ভবনের তেমন ক্ষতি হয়না৷ শিক্ষার্থীদের আতঙ্কিত হবার কিছু নেই।




নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো: আবদুল লতিফ বলেন, ‘আমি বিষয়টা জানতাম না, আপনার থেকে শুনেছি। যদি স্ট্রাকচারাল কোনো সমস্যা হয় তবে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সাথে কথা বলে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবো। যদি সত্যিই ভূমিকম্পের কারনে স্ট্রাকচারাল কোনো সমস্যা হয়, তবে তা অবশ্যই ঝুঁকিপূর্ণ। এই বিষয়ে আমরা নিজেরা খোঁজ নিয়ে এক্সপার্টদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।'

আরও খবর