গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীর পায়াকট বাংলাদেশ ও গণস্বাস্থ্যের যৌথ উদ্যোগে বিশ্ব এইডস দিবস পালিত।

রাজবাড়ীর পায়াকট বাংলাদেশ ও গণস্বাস্থ্যের যৌথ উদ্যোগে বিশ্ব এইডস দিবস পালিত।



রাজবাড়ীর গোয়ালন্দে ১ ডিসেম্বর  বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালি,  আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর পাশে অবস্হিত গণস্বাস্থ‍্য কেন্দ্রের মাঠে রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১১ টায় পায়াক্ট বাংলাদেশ ও গণস্বাস্থ‍্য কেন্দ্র নামক দুইটি বেসরকারী সংগঠন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। 


পায়াক্ট বাংলাদেশ এর ম্যানেজার মজিবর রহমান জুয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএম ও) ডা: শরিফুল ইসলাম।


 বক্তব্য রাখেন গণস্বাস্থ‍্য  কেন্দ্রের ব‍্যাবস্থাপক (ম্যানেজার) জুলফিকার আলী, ডাক্তার সৌরভ কুমার বিশ্বাস, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, মুক্তি মহিলা সমিতির প্রজেক্ট ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু, পায়াক্ট বাংলাদেশ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর শেখ রাজীব প্রমূখ।


র‌্যালি ও আলোচনা সভা শেষে যৌনকর্মীদের মাঝে এইডস ও যৌনরোগ বিষয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে যৌনপল্লীর ১২ থেকে ২৫ বছর মেয়েদের মাই কেয়ার ও প্রফেসর ডাঃ জিন্নত আরা নাসরিন, গোল্ড মেডেলিষ্ট, ঢাকা মেডিকেল কলেজ এর সহযোগীতায় বিনামুল্যে জরায়ু ক্যানসার প্রতিরোধক টিকা প্রদান করা হয়।

আরও খবর