ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

নোবিপ্রবিতে হাল্ট প্রাইজের এবারের ডিরেক্টর মোঃ তাবিব ইবনে হুদা।

পঞ্চম বারের মতো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) হতে যাচ্ছে আন্তর্জাতিক উদ্যোক্তা প্রতিযোগিতা ‌‌হাল্ট প্রাইজ। প্রতিযোগিতার নোবিপ্রবি ক্যাম্পাস রাউন্ডের ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ তাবিব ইবনে হুদা। 


রোববার (৩ ডিসেম্বর) নবনির্বাচিত ডিরেক্টর বিষয়টি নিশ্চিত করেন। নবনির্বাচিত ডিরেক্টর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি এক বছর নোবিপ্রবি হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস প্রোগ্রামের অর্গানাইজিং কমিটির সাথে যুক্ত ছিলেন। 


মোঃ তাবিব ইবনে হুদা বলেন, প্রতিবছরের মত এইবছর ও হাল্ট প্রাইজের নির্ধারিত চ্যালেঞ্জ রয়েছে, তবে এবারের চ্যালেঞ্জ টি হচ্ছে "Unlimited" অর্থাৎ আপনি যেকোনো বৈশ্বিক সমস্যা (যেমনঃ দারিদ্রতা, ক্লাইমেট চেঞ্জ ইত্যাদি) সমাধানে  বিজনেস আইডিয়া প্রেজেন্ট করতে পারবেন তবে তাকে অবশ্যই Sustainable Development Goals (SDG) এর যেকোনো এক/একাধিক গোল কে পরিপূর্ণ করতে হবে। যার ফলে যেকোনো ব্যাকগ্রাউন্ড এর শিক্ষার্থীরাই খুব সহজেই তাদের সেরা আইডিয়া নিয়ে অংশ গ্রহন করতে পারবে। শিক্ষার্থীদের সুবিধার জন্য বেশ কিছু সেশন এবং ওয়ার্কশপ রাখার পরিকল্পনা করা হয়েছে। 


তিনি আরও বলেন, খুব দ্রুতই টিম রেজিস্ট্রেশন শুরু হবে। আমরা অনেকেই নিজেদের উদ্ভাবনী আইডিয়া কাজে লাগিয়ে উদ্দোক্তা হওয়ার স্বপ্ন দেখি। হাল্ট প্রাইজ হলো তেমনই একটি আন্তর্জাতিক প্লাটফর্ম যেখানে আপনি নিজের দেশকে রিপ্রেজেন্ট করার মাধ্যমে নিজের আইডিয়াকে একটি আন্তর্জাতিক প্লাটফর্মে তুলে ধরার সুযোগ পাচ্ছেন। আপনার স্বপ্ন কে বাস্তবে রূপান্তরিত করার অন্যতম প্লাটফর্ম হতে পারে হাল্ট প্রাইজ। 


উল্লেখ্য, হাল্ট প্রাইজ হলো শিক্ষার্থীদের নোবেল খ্যাত বিশ্বের সবচেয়ে বড় উদ্যোক্তা প্রতিযোগিতা, যা প্রতিবছর বিশ্বের ১০০ এর অধিক দেশে হয়ে থাকে।প্রতিযোগিতাটি জাতিসংঘ, ক্লিনটন ইনিশিয়েটিভস (আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এর সংস্থা) এবং হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল যৌথভাবে আয়োজন করে থাকে। এর মাধ্যমে জাতিসংঘ চিহ্নিত সমস্যার সমাধান এবং তা বাস্তবায়নের জন্য বিজয়ীদের ১ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৮ কোটি টাকা) পুরস্কার প্রদান করা হয়।

আরও খবর





6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১৪ দিন ১৯ ঘন্টা ৪২ মিনিট আগে