সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধৈর্য ধরুন, জ্বলে উঠবে বাংলাদেশ: শ্রীরাম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-10-2022 11:50:01 am

ছবি: বিসিবি

◾ স্পোর্টস ডেস্ক 


টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যর্থতা এখন খুবই পরিচিত চিত্র। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—কোনো বিভাগেই পারছে না সামর্থ্যের যথার্থ প্রমাণ দিতে। তবে এসব নিয়ে যেন চিন্তিত নন শ্রীধরন শ্রীরাম। গর্ব করার মতো ব্র্যান্ডের ক্রিকেট বাংলাদেশ খেলবে বলে বিশ্বাস করেন শ্রীরাম। 


ত্রিদেশীয় সিরিজে দুটো ম্যাচে বাংলাদেশ বাজেভাবে ব্যর্থ হয়েছে। প্রথম ম্যাচে বাংলাদেশকে ২১ রানে হারিয়েছে পাকিস্তান। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। শ্রীরাম সবাইকে ধৈর্য্য ধরতে বলেছেন। তার মতে, ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলে দেশকে গর্বিত করবে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট বলেছেন, ‘আমি চাই ধৈর্য ধরে রাখতে। মৌলিক একটা স্কোয়াড আমরা পেয়ে গেছি, যারা ভবিষ্যতে ভালো করবে। বিশ্বকাপের অপেক্ষায়ও আছি আমরা। সবকিছুর উত্তর পাব আমরা, দল ঠিকঠাক করে ফেলব। যে ব্র্যান্ডের ক্রিকেট আমরা খেলব, নিশ্চিতভাবেই বাংলাদেশকে আমরা গর্ব উপহার দেব। 


প্রায় দুই মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন নাজমুল হোসেন শান্ত। শান্ত ২৯ বলে ৩৩ রানের ইনিংস খেলেছেন, যেটা টি-টোয়েন্টির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারপরও শান্তর ব্যাটিংয়ে ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন শ্রীরাম। শ্রীরাম বলেন, ‘শান্ত দলে ফিরে যেভাবে খেলেছে, তা দেখাটা উৎসাহব্যঞ্জক। যদিও সে ৩০ রানে আউট হয়ে গেছে, তার পরও যেভাবে বোল্ট ও সাউদির সামনে ব্যাট করেছে, ইতিবাচক অনেক কিছুই নেওয়ার আছে নিশ্চিতভাবে।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৩৮ দিন ৮ ঘন্টা ৪৩ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৪১ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে