চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইনকিউবেটরে জন্ম নেওয়া ১১ অজগরের বাচ্চা ইকোপার্কে অবমুক্ত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-08-2022 03:50:21 am

ফাইল ছবি



নিউজ ডেস্ক: 


চট্টগ্রাম চিড়িয়াখানার ইনকিউবেটরে জন্ম নেওয়া অজগরের ১১টি বাচ্চা সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে। গতকাল রোববার বেলা ১টার দিকে বাচ্চাগুলো অবমুক্ত করা হয়। 


অজগরের বাচ্চা অবমুক্তকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম, চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন, ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন ও অসীম দাসসহ অন্য কর্মকর্তারা। 


ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন বলেন, তাঁরা বাচ্চা ফোটানোর উদ্দেশ্যে অজগরের ২০টি ডিম সংগ্রহ করে ইনকিউবেটরে রাখেন। ৬৭ দিন রাখার পর গত ২২ জুলাই ১১টি ডিম থেকে বাচ্চা ফোটে। আজ সেগুলো ইকোপার্কের জঙ্গলে অবমুক্ত করা হয়। ছাড়ার সময় বাচ্চাগুলোর দৈর্ঘ্য ছিল ২ ফুট করে।


সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানায় ইনকিউবেটরে জন্ম নেওয়া অজগরের বাচ্চাগুলোর লালন পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিতে সীতাকুণ্ড ইকোপার্কে অবমুক্ত করার নির্দেশনা দেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। তাঁর নির্দেশনা অনুযায়ী আজ দুপুরে অজগরগুলোকে সীতাকুণ্ড ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত করা হয়েছে। 


জানতে চাইলে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো. আলা উদ্দিন বলেন, ‘পার্কের মূল ফটক থেকে এক কিলোমিটার দূরে সুপ্তধারা ঝরনার কাছে অজগরের বাচ্চাগুলো অবমুক্ত করা হয়েছে। গভীর জঙ্গলে ছড়ার কারণে বাচ্চাগুলোর বেঁচে থাকার জন্য খাবারের তেমন অভাব হবে না।’ 


প্রসঙ্গত, এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানার ইনকিউবেটরে জন্ম নেওয়া মোট ৬৭টি অজগরের বাচ্চা সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।

আরও খবর






deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

২১০ দিন ২ ঘন্টা ৩৯ মিনিট আগে