বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরায় জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্টা বার্ষিকী পালিত

জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ অক্টোবর) জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। 

প্রতিষ্ঠা বার্ষিকীতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি বিকাশ দাশ, কাজী শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহীন, সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন, পৌর শ্রমিক লীগের আহ্বায়ক মো. জোহর আলী, জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর শ্রমিক লীগের সদস্য সচিব মো. রমজান আলী, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মো. জাহিদ খান, ভিআইপি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল হক, নারকেলতলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের কাদু, বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আরশাদ আলী খোকা, সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, জেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক মো. আজিজুল ইসলাম মিঠু, প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম, পৌর শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ, মো. কবিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা, শ্রমিক লীগের দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুর্ষ্পাস্তবক অর্পণ করা হয় এবং আলোচনা শেষে কেক কাটা হয়। এসময় জেলা, সদর ও পৌর শ্রমিক লীগের নেতৃবৃন্দসহ শ্রমিক লীগের অন্তর্ভুক্ত সকল বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক।

Tag
আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৭ ঘন্টা ৩১ মিনিট আগে