প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে

বিনামূল্যে ১১৭ কোটি ৬৬ লাখ কপি পাঠ্যপুস্তক বিতরণ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-12-2023 04:55:26 am

শিক্ষা মন্ত্রণালয় ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মোট ১১৭ কোটি ৬৬ লাখ ১৩ হাজার ৪৩৫ কপি পাঠ্যপুস্তক ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ১২৩ কোটি ৬৭১ লাখ ৭০৪ জন শিক্ষার্থীর মাঝে বিতরণ করেছে। এ লক্ষ্যে পাঠ্যপুস্তক প্রণয়ন ও মুদ্রণে সরকারের মোট ৭ হাজার ৩১৪ কোটি ২৪ হাজার ৭৩৩ টাকা ব্যয় হয়েছে।


গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে তথ্য জানানো হয়। সবার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শিক্ষাকে মানসম্মত, ও ফলপ্রসূ করার লক্ষ্যে ২০১০ সাল থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষার্থীদের কাছে বিনামূল্যে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতি বছর পহেলা জানুয়ারি ‘বই উৎসব’ উদযাপনের মাধ্যমে একযোগে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। জাতীয় শিক্ষাক্রম ২০১২ অনুযায়ী গত ১৪ বছরে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৩৪০টি পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়েছে। শিক্ষার্থীদের মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে পাঠ্যপুস্তকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও মুক্তিযুদ্ধের ইতিহাস সংযোজন করা হয়েছে। এছাড়া, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটে ই-বুক আপলোড করা হয়েছে। এর ফলে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ডাউনলোড করে পাঠ্যপুস্তক ব্যবহার করা যায় এবং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ব্রেইল পদ্ধতির পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। এছাড়া, ব্রেইল পাঠ্যপুস্তকের ডিজিটাল ভার্সন এনসিটিবি’র ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।


আরও খবর