নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

শীতে গলা ব্যথা ও কফ দূর করার ঘরোয়া উপায়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-12-2023 04:15:11 am

শীত তার আগমনী বার্তা জানান দিচ্ছে। শেষ রাতে হিমেল হাওয়া কিংবা ভোরের দিকে কুয়াশার অস্তিত বলছে এমনটাই। শীত নিঃসন্দেহে উপভোগ্য ঋতু। এই ঋতুতে নিজের পছন্দের অনেক খাবার খাওয়া যায়, ঘুরে বেড়ানোর জন্যও চমৎকার সময়। 


কিন্তু এই সময়ে অনেক অসুখ-বিসুখেরও প্রকোপ বাড়ে। বিশেষ করে শুষ্ক আবহাওয়ার কারণে বাতাসে ধুলোবালির পরিমাণ বেড়ে যায়। এর ফলে কাশি, কফ, গলা ব্যথার মতো সমস্যায় ভোগেন অনেকে। এমন সমস্যা থেকে বাঁচতে বেছে নিতে পারেন কিছু ঘরোয়া উপায়...


১. ভেষজ চা

গলা ব্যথা হলে আমরা অনেকেই চা পান করতে পছন্দ করি। দূষণ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে গলার সমস্যা থেকে মুক্তি পেতে আদা, তুলসি, গোলমরিচ এবং লবঙ্গের মতো মসলা দিয়ে তৈরি ভেষজ চা পান করতে পারেন। চাইলে দুধ চায়ের সঙ্গেও এই মসলা যোগ করতে পারেন। এই মসলাগুলো উষ্ণ প্রকৃতির এবং এর অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। যা গলা ব্যথা, সর্দি, কাশির সমস্যা সারাতে কাজ করে।


২. গোলমরিচ

গোলমরিচ কফ এবং গলা ব্যথার অন্যতম সেরা প্রতিকার। আপনি আস্ত গোলমরিচ চিবিয়ে খেতে পারেন, অথবা মিছরি বা চিনি দিয়েও খেতে পারেন। এই সময়ে এ ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে গোলমরিচ গুঁড়া করে মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন। 


৩. লবণ পানির গার্গল

আপনি যখন দূষণ, সংক্রমণের সংস্পর্শে আসেন তখন আপনার গলায় ধূলিকণা জমা হয়, যা আপনাকে সংক্রমণের ঝুঁকিতে ফেলে। এতে গলায় ব্যথা, বুকে ব্যথা এবং বুক ভারী হওয়ার মতো সমস্যা হতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে দিনে দুই থেকে তিনবার কুসুম গরম পানি ও লবণ দিয়ে গার্গল করতে পারেন। এতে গলা ও নাকে আটকে থাকা ব্যাকটেরিয়া মরে যাবে।


৪. হলুদ মেশানো দুধ

ঋতু পরিবর্তনের এই সময়ে হলুদ মিশ্রিত দুধ হতে পারে একটি উপকারী পানীয়। হলুদে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি-অ্যালার্জিক বৈশিষ্ট্য রয়েছে, যা ঠান্ডা এবং গলা ব্যথার মতো সমস্যা দূর করতে খুবই সহায়ক। রাতে ঘুমানোর আগে সামান্য হলুদ দিয়ে গরম দুধ পান করলে অনেক উপকার পাওয়া যায়।


৫. যষ্টিমধু

যষ্টিমধু আমাদের অনেকের কাছেই পরিচিত। বিশেষ করে যারা নিয়মিত কণ্ঠের যত্ন নেন, তাদের খাবারের তালিকায় থাকে এই ভেষজ। এটি এমন এক শেকড় যার ছোট একটি টুকরা চুষলে গলা ব্যথা থেকে সহজেই নিষ্কৃতি পাওয়া যায়। কাশি হলে মধুর সঙ্গে অল্প যষ্টিমধুর গুঁড়া মিশিয়ে খেতে পারেন। কেউ কেউ যষ্টিমধুর ক্বাথ তৈরি করে পান করতেও পছন্দ করেন।

আরও খবর




6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১১২ দিন ১১ ঘন্টা ১৭ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১৩২ দিন ১৭ ঘন্টা ৯ মিনিট আগে