শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

ওল চাষে বিঘাপ্রতি মুনাফা লাখ টাকা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-08-2022 07:04:09 am

সংগৃহীত ছবি


নিউজ ডেস্ক: 


সাতক্ষীরায় বাণিজ্যিকভাবে ওল চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। বিঘাপ্রতি অল্প খরচে ১ লাখ টাকার বেশি লাভ হওয়ায় জেলার তালা উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা ফসলটি উৎপাদনে ঝুঁকে পড়ছেন। চাষিরা জানান, প্রতি বিঘা জমিতে ওল চাষে ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হলেও বিক্রির পর লাভ হয় লাখ টাকা পর্যন্ত।


উপজেলার নগরঘাটা ইউনিয়নের আলিপুর গ্রামের কৃষক কালাম হোসেন ও ফারুক হোসেন এবং মিঠাবাড়ি গ্রামের নজরুল ইসলাম বাণিজ্যিকভাবে ওল চাষ করে সফলতা অর্জন করেছেন। প্রতি বিঘা জমিতে ওল চাষ করে সব খরচ বাদ দিয়ে তারা আয় করছেন প্রায় লাখ টাকা। এতে তাদের সংসারের যেমন এসেছে সচ্ছলতা, পাশাপাশি ওল চাষের প্রতি আগ্রহী করে তুলছেন অন্য কৃষকদের।


মিঠাবাড়ি গ্রামের চাষি নজরুল ইসলাম বলেন, ‘চৈত্র মাসে জমিতে ওলের বীজ রোপণ করা হয়। ওলের পূর্ণতা পেতে ছয় মাসের মতো সময় লাগে। সেই হিসেবে আমরা ভাদ্র মাসে ওল উত্তোলন করে থাকি। একেকটি ওল ৮ থেকে ১০ কেজি পর্যন্ত হয়ে থাকে। ওল অত্যন্ত সুস্বাদু। এই কারণে বাজারে এই সবজির চাহিদাও অনেক বেশি।’


আলিপুর গ্রামের ফারুক হোসেন বলেন, ‘এক বিঘা জমিতে মোট ওল উৎপাদিত হয় ১১০ থেকে ১২০ মণ পর্যন্ত। সিজনের প্রথম দিকে এক মণ ওলের বাজার মূল্য ১ হাজার ২০০ টাকা। সেই হিসেবে এক বিঘা জমি থেকে উৎপাদিত ত্তলের বাজার মূল্য ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৪৪ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।’






একই গ্রামের কৃষক কালাম হোসেন বলেন, ‘ওল সাধারণত বাড়ির উঠানে, কুয়ার পাশে কিংবা পরিত্যক্ত যে কোনো স্থানে চাষ করা যায়। আমি আমার জমিতে বাণিজ্যিকভাবে ওল চাষ শুরু করি। তিন বছর ধরে ওল চাষ করছি। বর্তমানে এক বিঘা জমিতে ওল চাষ করেছি।’


তিনি আরো বলেন, ‘ওল চাষে তেমন খরচ নেই। বীজ ও গোবর সার মিলিয়ে খরচ হয় সর্ব্বোচ্চ ২৫ থেকে ৩০ হাজার টাকা।’ 


সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক মো. নূরুল ইসলাম বলেন, ‘প্রতি বিঘা জমি থেকে ১ লাখ টাকারও বেশি মুনাফা করা যায় ওল চাষের মাধ্যমে। বর্তমানে সাতক্ষীরা জেলায় বাণিজ্যিকভাবে ওল চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতি বছর এই সবজির চাষ বেড়েই চলেছে।’




আরও খবর



deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৮৬ দিন ২০ ঘন্টা ১৩ মিনিট আগে