নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

শীতে গরম পানি পানে মিলবে যেসব উপকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-12-2023 03:20:25 am

∆ জানুন গরম পানির কী কী উপকারিতা রয়েছে।


একজন প্রাপ্ত বয়স্ক মানুষের সারাদিনে ৮ থেকে ১০ গ্লাস পানি পান করা, শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দিনে তিনবার গরম পানি পানের অভ্যাস তৈরি করলে শরীরকে নানা রোগ থেকে বাঁচানো যায়। জানুন গরম পানির কী কী উপকারিতা রয়েছে


✓ ওজন কমানো : যদি আপনার ওজন ক্রমাগত বাড়তে থাকে এবং বহু চেষ্টা করেও কোনও ফল না পেয়ে থাকেন, তাহলে গরম পানিতে মধু ও লেবু মিশিয়ে একটানা তিন মাস পান করুন। অবশ্যই পার্থক্য বুঝতে পারবেন। আপনি যদি এই স্বাস্থ্যকর পানীয়টি পান করতে না চান, তবে খাবারের পর এক কাপ গরম পানি পান করা শুরু করুন।


✓ ঠাণ্ডা লাগা, সর্দি- কাশি থেকে মুক্তি : যদি বারবার ঠাণ্ডা লেগে যায়, তাহলে গরম পানি পান করলে আপনার জন্য কোনও ওষুধের চেয়ে কম নয়। গরম পানি পান করলে গলাও ভাল থাকে। শুকনো কাশি, গলা খুশখুশ দূর হয়।


✓ পিরিয়ডের সমস্যা দূর হয় : পিরিয়ডের ব্যথায় বহু মহিলা ভোগেন। গরম পানি এই ব্যথার উপশম হিসাবে কাজ করে। তবে খেয়াল রাখলেন, পানি যেন বেশি গরম না হয়। উষ্ণ গরম পানি খেতে হবে উপকার পেতে। 


✓ শরীর ডিটক্স করে : গরম পানি শরীরকে ডিটক্স করতে সাহায্য করে। টানা গরম পানি পান করুন, কয়েক সপ্তাহের মধ্যে বিস্ময় দেখতে পাবেন। শরীর চাঙ্গা থাকবে।


✓ বার্ধক্য রোধ করে : কম বয়সেই মুখের বলিরেখায় চিন্তায় পড়েছেন? আজ থেকেই গরম পানি পান করা শুরু করুন এবং কয়েক সপ্তাহের মধ্যে ফল পাবেন। ত্বক টানটান হতে শুরু করবে এবং চকচকেও থাকবে।


✓ চুলের জন্য উপকারী : গরম পানি পান করলে চুল ও ত্বকের জন্য ভাল ফল পাওয়া যায়। চুলের উজ্জ্বলতা বাড়াতে এবং বৃদ্ধিতে খুব উপকারী।


✓ পেট সুস্থ রাখে : গরম পানি পান করলে হজমশক্তি ভাল হয় এবং গ্যাসের সমস্যাও মিটে যায়। খাবার খাওয়ার পর এক কাপ গরম পানি পান করার অভ্যাস করুন। এতে দ্রুত হজম হয় এবং পেট হালকা থাকে।


✓ রক্ত সঞ্চালন ঠিক রাখে : শরীর মসৃণভাবে চলার জন্য সারা শরীরে সঠিকভাবে রক্ত সঞ্চালন হওয়া খুবই জরুরি। গরম পানি পান করলে, রক্ত সঞ্চালন ভাল হয়।


✓ শক্তি বাড়ে : নরম পানীয়র পরিবর্তে হালকা গরম পানি বা লেবু পানি পান করলে আপনার এনার্জি লেভেল বাড়বে এবং হজম প্রক্রিয়াও ঠিক থাকবে।


✓ গাঁড়ের ব্যথা দূর করে : গরম পানি, শরীরের জয়েন্টগুলোকে মসৃণ করে এবং গাঁড়ের ব্যথাও কমায়। আমাদের পেশীর ৮০ শতাংশ পানি দিয়ে তৈরি, তাই গরম পানি পেশীর ক্র্যাম্পও দূর করে।

আরও খবর




6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১১২ দিন ১১ ঘন্টা ১৭ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১৩২ দিন ১৭ ঘন্টা ৯ মিনিট আগে