কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

সাতক্ষীরায় উন্নয়ন চাইলে শেখ হাসিনার নৌকায় ভোট দিন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আ, ফ, ম, রুহুল হক

সাতক্ষীরায় উন্নয়ন চাইলে শেখ হাসিনার নৌকায় ভোট দিন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আ, ফ, ম, রুহুল হক


সাতক্ষীরা জেলাকে আরো উন্নয়ন চাইলে আগামী ৭ জানুয়ারি শেখ হাসিনার নৌকার মার্কায় ভোট দিন। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের সাতক্ষীরা-৩ আসনে এমপি প্রার্থী ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ.ফ.ম রুহুল হকের নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, শেখ হাসিনা না থাকলে বিদ্যুৎ, বছরের প্রথম দিন বই পাওয়া যেত না। আগামীদিনে নির্বাচিত হয়ে শিক্ষায় আমূল পরিবর্তন এনে স্মার্ট বাংলাদেশ গড়বেন। উন্নয়নের প্রতীক মানে শেখ হাসিনা। কারণ আজ সারের জন্য আজ গুলি খেয়ে মরতে হয় না। বর্তমান সরকারের আমলে মানুষের বাড়িতে বাড়িতে সরকারি ভাতার সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। তারা কতজনের বাড়িতে ভাতা দিয়েছিল, তারা কতজনের বাড়ি বিদ্যুৎ দিয়েছিল। তারা কখনো দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করতে চাইনি। তারা দেশেকে ভিক্ষুকের দেশ করতে চেয়েছিল। আমাদের সরকার তথ্য প্রযুক্তির মাধ্যমে বেকার যুবকদের জন্য ঘরে বসে আয় করার সুযোগ করে দিয়েছে। উন্নয়ন যদি বলতে হয় সারাদিনে শেষ করা যাবে না। আমাদের জেলায় মেডিকেল কলেজ হয়েছে, চার লেনের রাস্তার পাশ করা হয়েছে। প্রতিশ্রæতি দিয়ে বলেন, আগামীদিনে রেললাইন হবে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিল পাশ হয়েছে। সাতক্ষীরায় রোবটিক্স বিশ্ববিদ্যালয় হবে, রিসার্স সেন্টার করা হবে। সাতক্ষীরায় অর্থনৈতিক জোন করা হবে। উন্নত ধরনের ফ্যাক্টরি করা হবে। এলাকার যুবক-যুবতীরা বেকার থাকবে না। তাই স্মার্ট বাংলাদেশে প্রবেশ করতে হলে নিজেদের তৈরি হতে হবে। আগামীর ভবিষ্যৎ প্রযুক্তি ভিত্তিক জীবনমানের উন্নয়ন ঘটাবে।

বিএনপির সমালোচনা করে বলেন, যারা স্বাধীনতার বিরোধীতা করেছিল তারা আবারও মাঠে নেমে নির্বাচনের বিরোধীতা করছে। যাদের জন্ম সন্ত্রাসের মাধ্যমে তারা কি করবে। সেটি কি ভুলে গেছেন। শেখ হাসিনাকে সেদিন দেশে আসতে দেয়নি। যারা হত্যায় জড়িত ছিল তাদের প্রমোশন দিয়েছিল। তৎকালীন সরকার তাদের কখনো যাতে বিচার হয় সেজন্য বিল পাশ করেছিল। সুতরাং আজ যারা বলে “কথা বলার অধিকার নেই, তারা তো ২১ আগষ্টে গ্রেনেট হামলা করেছিল। সেদিন ঢাকা মেডিকেল কলেজ থেকে ডাক্তাররা পালিয়ে গেছিল। কেসটি নথিভুক্ত করতে দেয়নি। এরাই বলে দেশ চালাবে। আপনারা সবাই সবকিছু জানেন। আমরা আমেরিকান সাহেবদের কোন কেয়ার করি না। আমাদের স্বাধীনতার সময় তারা বিরোধীতা করেছিল। যারা নির্বাচনে বিরোধীতা করছে, ভোটকেন্দ্রে বাঁধা দেওয়া অপরাধ। যারা ভোটকেন্দ্রে যেতে বাঁধা দেবে তাদেরকে আইনের আওতায় আনবেন। আমরা সকলকে নিয়ে নির্বাচনের কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করব। আমরা এই নির্বাচনকে উৎসবমুখর করে তুলব। আজকের এই সভায় দেখিয়ে দিয়েছে যে জনগন আমাদের সাথে আছেন।

সভায় ৫ম বারের ন্যায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী করায় প্রধান মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আবারও নির্বাচিত হলে আপনার পাশে থেকে মানুষের জন্য কাজ করে যাব।

বৃহস্পতিবার (৪ জানুয়ারী) সাতক্ষীরা-৩ আসনের নলতা এএমআর কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনিসুউজ্জামান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক আ.ফ.ম রুহুল হক।

সভায় কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল ইসলাম ছোট’র পরিচালনায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, আ.ফ.ম রুহুল হকের পুত্র প্রকৌশলী জিয়াউল হক সুমন ও মেয়ে মেহজাবিন হক, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি শম্ভুচরন মন্ডল, সাধারণ সম্পাদক অ্যাড. শহিদুল ইসলাম পিন্টু, বরিশাল মেডিকেল কলেজের সাবেক ভিপি ডাঃ তারেক মেহেদী, রুহুল হকের জামাতা বাংলাদেশ মেডিকেলের অর্থপেডিক সার্জন ডাঃ কামরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রভাষক ও রুহুল হকের পুত্রবধু আফনান আহমেদ, নাতি ফাইয়্যাজ জামান, নাতনি তানিশা জামান প্রমুখ।

অন্যান্যদের মধ্যে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামিমা পারভীন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকী সহ বিভিন্ন পর্যয়ের নেতাকর্মী ও সাধারণ ভোটারগন উপস্থিত ছিলেন।

আরও খবর