নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

কুমিল্লায় অনিয়ম হওয়াই তিন প্রার্থীর ভোট বর্জন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-01-2024 01:03:24 pm


অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছেন কুমিল্লায় তিন প্রার্থী। রোববার (৭ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে বর্জনের ঘোষণা দেন তারা।

কুমিল্লা-১ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসান ও জাতীয় পার্টির আমির হোসেন দুপুরে এক সংবাদ সম্মেলন করে নির্বাচনে কারচুপি, অনিয়ম ও প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে আনুষ্ঠানিক ভোট বর্জনের ঘোষণা দেন।

কুমিল্লা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু। তিনি চান্দিনার ৮৯টি কেন্দ্রেই জাল ভোট, এবং ভোট কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর কোন এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে পুনরায় ভোটগ্রহণের আহ্বান জানিয়েছেন ভোট বর্জনের ঘোষণা দেন।

কুমিল্লা-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানও ভোট বর্জন করেছেন। তার দাবি জোরপূর্বক কেন্দ্র দখল করে প্রিসাইডিং অফিসারের সামনে প্রকাশ্যে নৌকা মার্কায় সিল, কেন্দ্র থেকে এজেন্ট বাহির করে দেওয়াসহ বিভিন্ন অনিয়মের করেছে নৌকার সমর্থকরা।

এ বিষয়ে কুমিল্লার নেজারত ডেপুটি কালেক্টর (সার্বিক) কানিজ ফাতিমা বলেন, প্রার্থীদের কেউ আমাদের কাছে লিখিতভাবে ভোট বর্জনের কথা জানাননি। তবে একজনকে ভোট বর্জন করতে ভার্চ্যুয়ালি দেখেছি।

Tag
আরও খবর

deshchitro-6ace682e452a7-131026111942.webp
কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন

১০ ঘন্টা ৩০ মিনিট আগে