প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল

জ্ঞানকোষ প্রকাশনীর সাথে খায়রুজ্জামান খান সানি'র নতুন বইয়ের চুক্তি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-10-2022 05:22:51 am

ছবি: লেখকের নতুন বইয়ের চুক্তি স্বাক্ষর সম্পন্ন



অমর একুশে গ্রন্থমেলা বা বইমেলা মানেই লেখক পাঠকদের মিলন-মেলা। এই বইমেলাকে ঘিরে চলে নানান প্রস্তুতি। লেখকরা তাদের সৃজনশীলতার মাধ্যমে পাঠকদের জন্য সারি-সারি বই প্রকাশ করে থাকেন। বলা যায় এক সাহিত্যের পাহাড় গড়ে তোলেন। পাঠকরা অধীর আগ্রহে অপেক্ষা করে নতুন নতুন বইয়ের জন্য।  অমর একুশে গ্রন্থমেলা বা বইমেলা-২০২৩ আসতে খুব বেশি সময় নেই। এই বইমেলার পূর্ব ক্ষণে প্রকাশক লেখকদের মধ্যে চলে বই প্রকাশের আলাপ-আলোচনা। সেই প্রেক্ষাপট ধরে ' গত ১২ ই অক্টোবর ( বুধবার ) জ্ঞানকোষ প্রকাশনীর সাথে খায়রুজ্জামান খান সানি'র নতুন বইয়ের চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। '



ছবি: লেখক ও জ্ঞানকোষ প্রকাশনীর নির্বাহী সম্পাদক 


খায়রুজ্জামান খান সানি। এই সময়ের আলোকিত মুখ। একজন তরুণ কলাম লেখক, কবি ও উপন্যাসিক। যুক্ত আছেন সৃজনশীল বিভিন্ন সংগঠনের সাথে।  মোট কথা, একজন সব্যসাচি বলা যায়। লেখক সানির কাছে বই সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, জ্ঞানকোষ প্রকাশনীর  থেকে 'যেখানে স্মৃতিরা বেঁধেছিল' এই শিরোনামে প্রকাশিত হবে উপন্যাসটি। এটি আমার ২য় উপন্যাস। যার ধরণ ' রোমান্টিক থৃলার' । 


এই উপন্যাস পাঠকরা কেন পড়বে বা কেন পড়া উচিত এই প্রশ্নের জবাবে লেখক খায়রুজ্জামান খান সানি বলেন,  'কনীনিকা' আমার প্রথম উপন্যাস মলাটবদ্ধ হওয়ার পর প্রকাশিত হয় ২১' বইমেলায় এবং পাঠক হৃদয়ে ছুঁয়ে যায়। যা আমাকে দ্বিতীয় বই লেখার অনুপ্রেরণা যোগায়। আশা করছি 'যেখানে স্মৃতিরা বেঁধেছিল' বইটি পাঠক ভালবেসে আগলে নিবে। ছুঁয়ে যাবে হৃদয়। রোমাঞ্চকর গল্পের সাথে কিছু ট্র‍্যাজেডিক মূহুর্ত যা পাঠক হৃদয় আকৃষ্ট করে রাখবে। সবচেয়ে বড় কথা হলো, আমাদের সকলের একজন মানুষ থাকা দরকার যে মানুষ আমাদের দিনশেষে বুঝবে, খুঁজবে, ভাল থাকার,  ভাল রাখার গল্প শোনাবে। কিছু স্মৃতি গড়বে। স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকতে শেখাবে। হারানোর গল্প শোনাবে। পাঠক নতুন অনুভূতির সাথে পরিচিত হতে পারবে বলে বইটি পড়া উচিত। 



ছবি: ২০২১-অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত প্রথম উপন্যাস ' কনীনিকা'


উল্লেখ্য, খায়রুজ্জামান খান সানি বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে জাতীয় দৈনিক পত্রিকায়  সম্পাদকীয় কলাম লিখে থাকেন। তাঁর চিন্তা ভাবনা পাঠকদের মাঝে তুলে ধরেন। এছাড়া লেখক সানি গল্প , কবিতার মধ্যে দিয়ে তাঁর সাহিত্য চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে চালিয়ে যাচ্ছেন। অমর একুশে গ্রন্থমেলা-২১ এ খায়রুজ্জামান খান সানির প্রথম উপন্যাস 'কনীনিকা' শিরোনামে 'পুস্তক প্রকাশনা' থেকে প্রকাশিত হয়েছিল। যা পাঠকপ্রিয়তা লাভ করে এবং লেখককে নতুন বই  আনতে অনুপ্রাণিত করে।


আরও খবর
6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১ দিন ১ ঘন্টা ৪৩ মিনিট আগে






deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৪০ দিন ১৮ ঘন্টা ৫৩ মিনিট আগে