ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

জুলাইয়ের সেরা প্রভাত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-08-2022 09:29:49 am

সংগৃহীত ছবি


স্পোর্টস ডেস্ক: 


আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ অভিষেকের স্বীকৃতি পেলেন প্রভাত জয়াসুরিয়া। শ্রীলঙ্কার এই উদীয়মান তারকা স্পিনার হয়েছেন আইসিসির জুলাই মাসের সেরা খেলোয়াড়।


জুনের সেরা জনি ভেয়ারস্টো ও ফরাসি বিস্ময় গুস্তাভ ম্যাককিয়নকে পেছনে ফেলে মাসসেরা হয়েছেন প্রভাত। ৩০ বছর বয়সী এই স্পিনার রোমাঞ্চিত, ‘এই স্বীকৃতিতে আমি আনন্দিত। আইসিসি পুরুষ মাসসেরা খেলোয়াড় হতে আমাকে ভোট দেওয়ায় ভক্তদের ধন্যবাদ। অবশ্যই এটা আমার জন্য অসাধারণ মাস ছিল। আমার টেস্ট অভিষেক হলো এবং অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে সমতা আনতে অবদান রাখতে পেরেছিলাম। আমার ভক্ত, সতীর্থ, কোচ, পরিবার ও বন্ধুদের এই পথচলায় সহযোগিতা করায় ধন্যবাদ। আমার জীবনের এই মুহূর্তে যে অভিজ্ঞতা আমি অর্জন করছি তাতে রোমাঞ্চিত। 


প্রভাত ছিলেন শ্রীলঙ্কার নতুন স্পিন তারকা। বাঁহাতি স্পিনার অভিষেক টেস্ট স্মরণীয় করে রাখেন। অস্ট্রেরিয়ার বিপক্ষে গলে দ্বিতীয় টেস্টে তার বোলিং ফিগার ছিল ৬/১১৮ ও ৬/৫৯। তার দুর্দান্ত বোলিংয়ে ইনিংস ও ৩৯ রানে ম্যাচ জেতে শ্রীলঙ্কা।


পাকিস্তানের বিপক্ষেও একই ফর্মে ছিলেন প্রভাত। গলে প্রথম টেস্ট হারলেও বাবর আজমের দলের বিপক্ষে দুই ইনিংসে তার বোলিং ফিগার ছিল ৫/৮২ ও ৪/১৩৫। টানা তিন ইনিংসে পাঁচ উইকেট নেন তিনি।


পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও পেয়ে যান পাঁচ উইকেট। প্রথম তিন টেস্টেই চারবার ফাইফার। প্রথম ইনিংসে ৩/৮০ এবং দ্বিতীয় ইনিংসে ৫/১১৭। তার অনবদ্য বোলিংয়ে ২৪৬ রানের ঘুরে দাঁড়ানো জয়ে সিরিজে সমতা ফেরায় লঙ্কানরা। এদিকে মেয়েদের ক্যাটাগরিতে মাসের সেরা খেলোয়াড় হয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার এমা ল্যাম্ব।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৮ দিন ১৩ ঘন্টা ৪৩ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩১ দিন ২০ ঘন্টা ৪৮ মিনিট আগে