ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফার্মগেট থেকে বাস যাবে বাণিজ্যমেলায়, জেনে নিন ভাড়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-01-2024 08:26:54 am

পূর্বাচলে ২৮তম আন্তর্জাতিক বাণিজ্য যেতে যাতায়াতে ভোগান্তি দূর করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে যেতে ফার্মগেট থেকে সরাসরি বাস চালু করেছে।


গতকাল রবিবার (২১ জানুয়ারি) বিআরটিসির সচিব মোহাম্মদ সাইদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মেলায় যাতায়াতে একজন যাত্রী ৭০ টাকায় সরাসরি মেলা প্রাঙ্গণে পৌঁছাতে পারবেন। 


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। মেলা চলবে মেলা ২১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। বিআরটিসি তৃতীয়বারের মতো এ মেলায় নিরাপদ ও সাশ্রয়ী ভাড়ায় যাত্রী সেবা দিতে যাচ্ছে। আজ মেলা প্রাঙ্গণ থেকে বিআরটিসির বাস চলাচলের উদ্বোধন করেন বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।


কুড়িল বিশ্বরোড, খেজুর বাগান (ফার্মগেট), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বাণিজ্যমেলার উদ্দেশ্যে বিআরটিসি বাস ছেড়ে যাবে। মেলা শেষে নির্দিষ্ট রুটগুলোতে যাত্রীদের নিরাপদে পৌছে দেবে বিআরটিসি। প্রতিদিন প্রায় ৬০টি বাস চলাচল করবে এবং ছুটির দিনে প্রায় ২শ বাস চলাচল করবে। কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা, খেজুর বাগান (ফার্মগেট) থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। নারায়ণগঞ্জ থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা। নরসিংদী থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯০ টাকা।

আরও খবর

deshchitro-6ace682e452a7-131026111942.webp
কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন

১১ ঘন্টা ১৪ মিনিট আগে