জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

কুবিতে নিউ ইয়ার কনসার্টে আসছে দেশসেরা চার ব্যান্ড

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মঞ্চ মাতাতে আগামী ৩১ জানুয়ারি ক্যাম্পাসে আসছে দেশসেরা চারটি সংগীত ব্যান্ড।


আসন্ন ব্যান্ড চারটি হলো অ্যাশেজ, সোনার বাংলা সার্কাস, এভোয়েড রাফা এবং বে অফ বেঙ্গল। বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক 'প্ল্যাটফর্ম' ব্যান্ডের লিড ভোকালিস্ট ইমাম হোসাইন মাসুম।


বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হবে এই কন্সার্ট। এই চারটি ব্যান্ডের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তন এবং ব্যান্ড প্ল্যাটফর্মও পারফর্ম করবে।


এই বিষয় আয়োজক ইমাম হোসাইন মাসুম বলেন, লেটস ভাইব নিউ ইয়ার কনসার্ট বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড প্লাটফর্ম কতৃক আগামী ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে অনুষ্ঠিত হবে। আমাদের সামগ্রিক আয়োজনে লেটস ভাইব স্পন্সর হিসেবে আছে।


আমরা প্লাটফর্ম সবসময় শিক্ষার্থীদের সাথে নিয়ে, শিক্ষার্থীদের জন্য কাজ করতে চেয়েছি। এরই ধারাবাহিকতায় আমরা শিক্ষার্থীদের জন্য মনোমুগ্ধকর একটা সন্ধ্যা উপহার দিতে আমাদের এই প্রচেষ্টা। আমরা বিশ্ববিদ্যালয়ের সাবেক, বর্তমান সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী সকলের জন্য উন্মুক্ত করেছি। সকলের অংশগ্রহণ আমাদের এই প্রচেষ্টাকে সফল করতে সহায়ক হবে আমরা বিশ্বাস করি। আমরা সকলের সহযোগিতা চাই এবং প্লাটফর্ম যাতে ভবিষ্যতেও সবাইকে নিয়ে এমন সুন্দর আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখতে পারে সেজন্য সবার শুভকামনা প্রত্যাশা করি।


প্রসঙ্গত, গত বছরের ৩০ জানুয়ারী নতুন বছরের কন্সার্টে কুবিতে প্রথমবারের মতো আসে বে অফ বেঙ্গল। বাকি তিনটি সংগীত ব্যান্ড প্রথমবারের মতো কুবির মঞ্চ কাপাবে।

আরও খবর