ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

তিনতলা থেকে নিচে পরে হাসপাতালে ববি শিক্ষার্থী



বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনিক ভবনের (রেজিস্ট্রার বিল্ডিং) তৃতীয় তলা থেকে নিচে পরে গুরুতর আহত হয়েছেন এক শিক্ষার্থী। তাকে উদ্বার করে নগরীর শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে তার ডান পা, দুই হাত এবং ঘাড় গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানা গেছে। 


আহত শিক্ষার্থীর নাম জান্নাতুল ফেরদৌস। তিনি ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে নিশ্চিত হওয়া গেছে। প্রশাসনিং ভবনের তিন তলার রেলিঙে বসে পড়ার সময় অসাবধানতাবশত নিচে পরে যায় সে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। 



এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মোঃ আবদুল কাইয়ুম বলেন, প্রশাসনিক ভবনের তৃতীয় তলার রেলিংএ বসে পড়ালেখা করার সময় অসাবধানতাবশত এক শিক্ষার্থী নিচে পরে যাবার ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে এসেছি আমরা।এছাড়া সবাইকে নির্দেশনা দিয়ে দিচ্ছি যেন কেউ অযথা বহুতল ভবনের রেলিঙের পাশে অবস্থান না করে এবং সাবধানতার সঙ্গে চলাফেরা করে। 


ভবনের রেলিঙগুলোকে সুরক্ষিত করার উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম বলেন, ভবনগুলোর রেলিং আরো সুরক্ষিত করার জন্য আজই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে প্রকৌশল শাখাকে যথাযথ নির্দেশনা দিয়েছেন উপাচার্য স্যার। একইসাথে আহত শিক্ষার্থীর সুচিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি আমরা। 



Tag
আরও খবর