ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

ইসলামপুরে কাজ শেষ হওয়ার ৩ সপ্তাহ পরও মজুরির টাকা পাননি ইজিপিপি প্রকল্পের শ্রমিকেরা : বিপাকে ইউপি চেয়ারম্যান-মেম্বারেরা


জামালপুরের ইসলামপুর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নের ইউজিপি প্রকল্পের আওতায় ৪০ দিনের অতিদরিদ্রদের জন্য গৃহীত কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের কাজ শেষ হয়েছে গত ৩ সপ্তাহ আগে। কিন্তু উপজেলার ১২টি ইউনিয়নে ২ হাজার ৮১৪ জন শ্রমিক ৪০ দিনের মজুরির টাকা এখনো পাননি। এনি বিপাকে পড়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মেম্বারেরা। কাজ শেষ হওয়ার ১৭ দিন পরও টাকা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিকেরা। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, শ্রমিকদের মজুরির টাকা পেতে যথাসময়ে কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। শিগগিরই শ্রমিকেরা টাকা পেয়ে যাবেন।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়নে ৬৬টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। গত ১১ নভেম্বর প্রকল্পের কাজ শুরু করার হয়। ৪০ দিন চলে এ প্রকল্পের কাজ। এতে মাথাপিছু চার শত টাকা মজুরির ভিত্তিতে ২ হাজার ৮১৪ জন নিবন্ধিত শ্রমিক কাজ করার সুযোগ পায়। কার্যাদেশ অনুযায়ী প্রকল্পের কাজ শেষ হয়েছে গত ৮ জানুয়ারি।


প্রতি প্রকল্পে একজন করে মোট ৬৬ জন শ্রমিক সর্দারসহ প্রতিজন শ্রমিক দৈনিক ৪৫০ টাকা করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাজিরা ভাতার টাকা পাওয়ার কথা। সব প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে একজন করে তদারকি কর্মকর্তা নিয়োগ দিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। 


সাপধরী ইউনিয়নের ইজিপিপি প্রকল্পের শ্রমিক সবুজ মিয়া বলেন, 'আমরা হতদরিদ্র মানুষ। কাজ শেষ হয়েছে ৩ সপ্তাহ আগে। এখনো মজুরি টাকা পায়নি।' বেলগাছা ইউনিয়নের শ্রমিক আকবর আলী বলেন, ' মজুরি টাকা না পাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। আমরা যাতে তাড়াতাড়ি টাকা পাই, সেব্যবস্থা করা দরকার।' গোয়ালেরচর ইউনিয়নের শ্রমিক হেলাল মিয়া বলেন, 'মজুরি টাকা না পেয়ে কষ্টে আছি। জিনিসপত্রের মঙ্গা দাম। টাকার অভাবে সংসার চালাতে পারছি না।'


কুলকান্দী ইউনিয়নের শ্রমিক আক্রাম হোসেন বলেন, 'আমরা গরিব মানুষ। টাকার জন্য রাস্তায় মাটি কাটার কাজ করেছি। কিন্তু আমাদের মজুরির টাকা দিতে দেরি করা হয় কেনো? পাথর্শী ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু বলেন, 'শ্রমিকেরা মজুরির টাকা না পাওয়ায় আমরা বিপাকে পড়েছি। প্রতিদিনই শ্রমিকেরা টাকা জন্য আসছে। তাঁদের না দিতে পারছি টাকা। না বলতে পারছি কভে নাগাদ পাবে টাকা।'


ইউপি মাকছুদুর রহমান আনছারী বলেন, 'শ্রমিকেরা মজুরি না পেয়ে প্রায়ই আমাদের কাছে আসে। কিন্তু টাকা পাওয়ার নির্ধারিত তারিখ বলতে পারি না। এতে শ্রমিকেরা চিন্তিত হয়েছে। দ্রুত সময়ে তাঁরা টাকা পেলে ভালো হয়। এনিয়ে আমরা বাড়তি ভোগতে হচ্ছে।'


প্রকল্প বাস্তবায়নে মাঠ পর্যায়ে তদারকির দায়িত্বে থাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. নুরুনবী মোস্তফা চৌধুরী বলেন, 'গত ৮ জানুয়ারি প্রকল্পের কাজ শেষ হয়েছে। শ্রমিকদের ২০ দিনের মজুরির টাকা পাঠানোর জন্য যথাসময়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হয়েছে। কিন্তু এখনো শ্রমিকদের প্রাপ্প মজুরির টাকা তাঁদের মোবাইলের বিকাশ অ্যাকাউন্টে পাঠায়নি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান টিটু বলেন, 'আশা রাখি, কয়েক দিনের মধ্যেই শ্রমিকেরা তাঁদের মজুরি টাকা বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাবেন।'

 ইজিপিপি প্রকল্পের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, 'প্রকল্পের কাজ শেষ হওয়ার পরও কেনো শ্রমিকেরা টাকা পাচ্ছেন না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।'



আরও খবর