ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলো শ্রীলঙ্কা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-01-2024 03:39:26 pm

শ্রীলঙ্কা ক্রিকেটের ওপর দেওয়া নিষেধাজ্ঞা আড়াই মাসের ব্যবধানে তুলে নিল আইসিসি। আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে আইসিসি।


২৮ জানুয়ারি, এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।


গত বছরের নভেম্বরে আইসিসির নিয়ম ভঙ্গ করার অপরাধে দেশটির বোর্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। আজ সে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলো এসএলসি।


নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে এসএলসিকে নজরে রেখেছিল আইসিসি। এই সময়ে লঙ্কান বোর্ডের কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়েছে তারা। ফলে এখন থেকেই তাদের ওপর আর কোনো নিষেধাজ্ঞা রাখছে না আইসিসি।


নিষেধাজ্ঞা জারি হয় গত ১০ নভেম্বর। এরপর গত ২১ নভেম্বর আইসিসির বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়, নিষেধাজ্ঞা থাকলেও আইসিসি ইভেন্ট ও দ্বিপক্ষীয় সিরিজ খেলতে পারবে শ্রীলঙ্কা। তবে শাস্তি হিসেবে ঠিকই ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শ্রীলঙ্কা থেকে সরিয়ে নেওয়া হয় দক্ষিণ আফ্রিকায়।


দলকে খেলার অনুমতি দিলেও শ্রীলঙ্কায় এখনো আইসিসির আয়োজনে কোনো আসর হয়নি। চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার মাটিতে। কিন্তু জমজমাট এই আসরটি ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্রটি থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকায় স্থানান্তর করেছে আইসিসি।


এর আগে নানা অনিয়ম-দূর্নীতির অভিযোগে এসএলসির সব কর্মকর্তাকে বরখাস্ত করেন দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। এরপর অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বে একটি অন্তবর্তীকালীন কমিটি ঘোষণা করেন তিনি।


এর একদিন পরই আদালতের রায়ে আবার ক্রিকেট বোর্ডের পদ ফিরে পান বরখাস্ত হওয়া কর্মকর্তারা। চলমান এসব উত্তেজনার মধ্যেই নিষেধাজ্ঞা আরোপ করে আইসিসি।

Tag
আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৫ দিন ১৬ ঘন্টা ১ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৮ দিন ২৩ ঘন্টা ৭ মিনিট আগে