ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বৃষ্টিতেও ভয়াবহ বায়ুদূষণের কবলে ঢাকা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-02-2024 02:28:18 pm

বছরের শুরু থেকেই বায়ুদূষণের কবলে রয়েছে রাজধানী ঢাকা। শীত, শৈত্যপ্রবাহ ও মধ্যরাত থেকে ঢাকাসহ বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেও বায়ুর মান ফেরেনি। ২৩৭ নিয়ে স্কোর নিয়ে ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় প্রথম স্থানে রয়েছে ঢাকা।


বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার অবস্থান আজ প্রথম। এ শহরের বাতাস বাসিন্দাদের জন্য ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে দিন দিনে। আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। যার স্কোর ২৩৭। যদিও ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে ঢাকায়। তারপরও কমেনি বায়ু দূষণ।


বাংলাদেশ ছয়টি ঋতুর দেশ। ঋতু ভেদে দেশের নানা প্রান্তে বায়ু দূষণ নানা রকম হয়ে থাকে। তবে বর্ষাকালে বৃষ্টির কারণে বায়ুমাণ ভালো থাকলেও শুষ্ক মৌসুমে আবার তা খারাপ হতে থাকে। তার ওপর বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব তো রয়েছেই। এছাড়াও অপরিকল্পিত নগরায়নেও বাড়ছে বায়ূ দূষণ। সেই কবলে ঢাকা রয়েছে আজ প্রথম স্থানে।


এদিন সকাল ৮টা ১৩ মিনিটে একিউআই স্কোরে প্রথম স্থানে রয়েছে মেগাসিটি বাংলাদেশের ঢাকা, যা স্বাস্থ্যের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। যার স্কোর ২৩৭। আর তালিকার দ্বিতীয় স্থানে ঘানার আক্রা রয়েছে, যার স্কোর ১৮৮। তৃতীয় স্থানে রয়েছে ভারতের মুম্বাই যার স্কোর ১৮০। এছাড়াও একিউআই ১৭৮ স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকাতে রয়েছে নেপালের কাঠমান্ডু।


এদিকে নির্মল বাতাসের সবশেষ তালিকাতে রয়েছে , মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো, যার স্কোর যথাক্রমে মাত্র শূন্য ৪।


একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে; যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।


বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সি মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

আরও খবর

deshchitro-6ace682e452a7-131026111942.webp
কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন

১২ ঘন্টা ২৭ মিনিট আগে