কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

টাইগারদের বড় হারের লজ্জা দিল আফগানরা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-10-2022 12:07:52 pm

সংগৃহীত ছবি

◾ স্পোর্টস ডেস্ক 


ব্রিসবেনে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের দেওয়া ১৬১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ৬২ রানের বড় জয় পেয়েছে মোহাম্মদ নবিরা।


লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ২৮ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। ৪৭ রানে আরও দুই উইকেট নিয়ে আফগানরা জানান দেয় ম্যাচ তাদেরই। শেষ পর্যন্ত হয়েছেও তাই। ব্যাটিং বিপর্যয় সামলে সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি সাকিবরা।


মেহেদী হাসান মিরাজ আর নাজমুল হোসেন শান্তর উদ্বোধনী জুটিতে ১৯ রান সংগ্রহ করে দুই ওপেনার। নাজমুল হোসেন শান্ত ৯ বলে ১২ রান করে ফজল হক ফারুকীর বলে বোল্ড হয়ে যান।


এরপর ব্যাট করতে নেমে ৪ বল খেলে মাত্র ১ রান করেই বিদায় নেন সৌম্য সরকার। সাকিব আল হাসানও ৪ বল খেলে করেন ১ রান। আফিফ হোসেন ধ্রুবও অকার্যকর ইনিংস খেলে ফিরেছেন। সপ্তম ওভারের প্রথম বলে আফগান পেসার ফরিদ আহমেদের বলে আউট হয়ে যান ইয়াসির আলী রাব্বিও।


এর আগে টসে জয়ী আফগানিস্তান ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রান তোলে। আফগান অধিনায়ক মোহাম্মদ নবি ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেন। মাত্র ১৭ বলে নবি ৪১ রান হাঁকান। নবির এই ইনিংসে ছক্কা ছিল ৫টি। অথচ নবিকে মাত্র ১০ রানে ফেরানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সাকিবের বলে নাজমুল হোসেন শান্ত সহজ সেই ক্যাচটা হাতে রাখতে পারেননি। সুযোগটা দারুণভাবে কাজে লাগান আফগান অধিনায়ক। শেষ দুই ওভারে চার ছক্কায় ৩৩ রান তুলে দলের স্কোরকে বড় অঙ্কে নিয়ে যায় আফগানিস্তান। মিডল অর্ডার ব্যাটসম্যান ইব্রাহিম জাদরানও ব্যাট হাতে প্রস্তুতিটা ভালোই সেরে নেন। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন জাদরান। 

তাসকিন ৪ ওভারে ৩০ রান খরচায় পান ৩ উইকেট। দুটি উইকেট শিকার করেন সাকিব। মুস্তাফিজ এই ম্যাচে কোনো উইকেট পাননি। ৪ ওভারে তিনি রান দেন ৩১। 

আরও খবর
6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২ দিন ১৭ ঘন্টা ১৯ মিনিট আগে








6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫৪ দিন ১৩ ঘন্টা ৫৪ মিনিট আগে