নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

সমাজসেবামূলক প্রতিষ্ঠান বাকসার টাইগার ক্লাব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-10-2022 02:39:07 pm

ফাইল ছবি
◾মোঃ হেলাল উদ্দিন 

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বাকসার গ্রামে রয়েছে বাকসার টাইগার ক্লাব নামে একটি সামাজিক সংগঠন। 
টাইগার ক্লাব নামটি নিয়ে এলাকায় দ্বিমত থাকলে সংগঠনের কাজ নিয়ে কারো অভিযোগ নেই।
সেই সুবাদে বাকসার গ্রামে সংগঠনটির বিভিন্ন উন্নয়নমূলক সামাজিক কাজ প্রশংসা কুড়িয়েছে পুরো উপজেলায়।

বাকসার টাইগার ক্লাব নামক সংগঠনটির যাত্রা শুরু করেন অত্র এলাকার সন্তান, মানবিক মানুষ জনাব মোঃ আতিকুর রহমান।২০০০ সালের ২৬ শে মার্চ ফুটবল টুর্নামেন্টের খেলা দিয়ে যাত্রা শুরু করেন।তারপর থেকেই সমাজের সকল সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগিতা সহ ধর্মীয় অনুষ্ঠান, জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এই সংগঠনটি।

এলাকার স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং পুরস্কার বিতরণ করা হয়ে থাকে। বৃক্ষরোপন কর্মসূচি পালনসহ এলাকায় মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন এবং পুরস্কারের ব্যবস্থা করে থাকে বাকসার টাইগার ক্লাব।

করোনা মহামারিতে সমাজের বিপযর্স্ত মানুষের পাশে আর্থিক সহযোগিতা ও খাবার, চাউল ডাউলসহ বিভিন্ন খাদ্য উপকরণ নিয়ে গ্রামের অসহায় মানুষের পাশে ছিল সংগঠনটি।

তাছাড়া সমাজের অসহায় দরিদ্র মানুষের জন্য বিভিন্ন আর্থিক সহযোগিতা প্রদান,গরিব মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা উপহার, কুরবানী ঈদে গরিব দুস্ত মানুষের জন্য কোরবানির গরুর মাংসের ব্যবস্থা করেছে সংগঠনটি।
ইসলামী জলসাসহ ধর্মীয় মাহফিলের আয়োজন করে থাকে বাকসার টাইগার ক্লাব সংগঠনটি।জাতীয় দিবস সমূহ যথাযথ মর্যাদায় পালন ও জাতীয় উৎসব পালন করে থাকে এই সামাজিক সংগঠনটি।
বাকসার টাইগার ক্লাবের ক্রীড়া সম্পাদক জনাব মোঃ সাদেকুর রহমানের তত্বাবধানে একটি ফুটবল ও একটি ক্রিকেট টিম রয়েছে। সকলের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় ও পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতাভাবান্ন করে তুলতে ক্রীড়া শাখা কাজ করছে অবিরাম। 

তাছাড়া, এই সংগঠনটির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি পেইজ ও একটি গ্রুপ রয়েছে। 



আরও খবর