মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ :চ্যাম্পিয়ন নান্দাইল



বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার দুই বিদ্যালয়। 


ফাইনাল খেলায় বঙ্গমাতা নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে উপজেলার শেরপুর ইউপির পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গবন্ধু পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে উপজেলার গাংগাইল ইউনিয়নের  নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়।


সোমবার (১৭ অক্টোবর) সকালে ময়মনসিংহ জেলার সার্কিট হাউস খেলার মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।


ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ  টুর্নামেন্টে উপজেলার নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় গৌরিপুর উপজেলার শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-০ গোলে পরাজিত করে।


অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলার পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়মনসিংহ সদর উপজেলার সিরতা নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫ -০ গোলে পরাজিত করে ময়মনসিংহ জেলার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপে নান্দাইল  চ্যাম্পিয়ন হওয়ায় উপজেলা জুড়ে বইছে  আনন্দের বন্যা।সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।নান্দাইল আসনের এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.হাসান মাহমুদ জুয়েল, পৌরমেয়র রফিক উদ্দিন ভুঁইয়া বিজয়ী দুই দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Tag
আরও খবর