ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কারিকুলাম গড়ে তোলা হয়েছে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কারিকুলাম গড়ে তোলা হয়েছে। গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরীর প্যারেড মাঠে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত আন্তঃস্কুল-কলেজ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।


শিক্ষামন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা স্মার্ট কারিকুলাম গড়ে তুলছি। নতুন শিক্ষাক্রমে আমরা সফট স্কিল গড়ায় জোর দিচ্ছি। সাংস্কৃতিক কর্মকাণ্ড, সময়মতো কাজ করার মানসিকতা, দলগত কাজ করার, নেতৃত্ব দেওয়ার দক্ষতা গড়তে পুঁথিগত শিক্ষার পরিবর্তে আধুনিক এ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে সার্বজনীন দক্ষতা অর্জনের লক্ষ্যে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন বাংলাদেশের একটি অনন্য সিটি কর্পোরেশন উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এই সিটি কর্পোরেশন শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ব্যাপক বিনিয়োগ করে।


এক্ষেত্রে চসিক একটি মডেল সিটি কর্পোরেশন। মেয়রকে মাঠ রক্ষার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী আরো বলেন, খেলার মাঠ দখল করে আমাদের মেলার প্রয়োজন নেই, খেলার প্রয়োজন। মাঠগুলোতে শিক্ষার্থীরা যেন খেলতে পারে এজন্য চট্টগ্রামের মাঠগুলো রক্ষায় মেয়রকে এগিয়ে আসতে হবে। ছেলেদের পাশাপাশি মেয়েরাও যেন খেলার সুযোগ পায় সে বিষয়ে সচেষ্ট হতে হবে।


অনুষ্ঠানে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, চসিকের শিক্ষা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুসহ কাউন্সিলররা, সচিব খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব ও প্রধান শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেমসহ বিভাগ ও শাখা প্রধানরা, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মো. মোজাহিদুল ইসলাম চৌধুরী এবং চসিকের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

আরও খবর