শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস

বশেমুরবিপ্রবি'তে স্মার্ট পোল্ট্রি ফার্মিং বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-02-2024 12:39:11 pm


◾আর এস মাহমুদ হাসান : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে "Smart Farming: Where Data convert to Profit" শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া সংলগ্ন মাঠে শনিবার (১০ ফেব্রুয়ারি) দিনব্যাপী এই সেমিনারে গোপালগঞ্জ জেলাসহ এর আশেপাশের ফরিদপুর, মাদারিপুর, শরিয়তপুর, রাজবাড়ী, নড়াইল ও মাগুরা জেলার বিভিন্ন পোল্ট্রি খামারি, ডিলার, বাচ্চা উৎপাদনকারী, খাদ্য ও ঔষধ কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন। এই সেমিনারের আয়োজন করে পোল্ট্রি প্রফেসনাল'স বাংলাদেশ (পিপিবি), বশেমুরবিপ্রবি শাখা।


প্রধান অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) বিভাগের চেয়ারম্যান ডা. হুর ই জান্নাত জ্যোতি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসভিএম বিভাগের সহকারী অধ্যাপক ডা. মার্জিয়া আফরোজ প্রিয়া। অনুষ্ঠানে বিষয় ভিত্তিক আলোচনায় প্রধান আলোচক ছিলেন পোল্ট্রি প্রফেশনাল'স বাংলাদেশ (পিপিবি) এর প্রধান সমন্বয়ক কৃষিবিদ অঞ্জন মজুমদার। এছাড়া সংগঠনটির সাবেক ও বর্তমান লিডার এবং কোরটিম মেম্বাররা তাদের অনুভূতি ব্যক্ত করেন।


অনুষ্ঠানে নিবন্ধিত ২১৫ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। আলোচনায় কৃষিবিদ অঞ্জন মজুমদার স্মার্ট পোল্ট্রি ফার্মিং নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সারাদেশের পোল্ট্রি খামারিদের আধুনিক প্রযুক্তি ভিত্তিক নিরাপদ পোল্ট্রি পণ্য যেমন- ডিম, মাংসের উৎপাদন ও বিপণনে দক্ষতা উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও স্মার্ট সিস্টেমের সাথে পরিচিত করে তুলতে ২০২৪ সাল জুড়ে এই কর্মসূচি চলমান থাকবে।




দিনব্যাপী চলা অনুষ্ঠানে শিক্ষার্থী ও খামারিদের প্রাণবন্ত অংশগ্রহণ প্রশ্ন ও জিজ্ঞাসার মাধ্যমে পোল্ট্রি পালনের নানান খুঁটিনাটি দিক উঠে আসে যা খামারিদের আগামী দিনে ভোক্তার জন্য নিরাপদ ডিম ও পোল্ট্রি মাংস উৎপাদনকে উৎসাহিত করবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সঠিক পদ্ধতিতে পোল্ট্রি লালন-পালনে খামার ব্যবসায় একদিকে উৎপাদন ও উৎপাদনশীলতা যেমন বাড়বে তেমনি খামারিরা লাভের ধারায় থাকতে পারবেন বলে আলোচনায় বক্তারা মত পোষণ করেন। 


অনুষ্ঠান শেষে বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মাঝে বকুলের চারা রোপণ ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


উল্লেখ্য, পিপিবি একটি নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম। এ প্ল্যাটফর্ম সারা দেশের প্রান্তিক পোল্ট্রি খামারিদের মাঝে সকল তথ্য আদান-প্রদানের নেটওয়ার্ক তৈরি করে খামারিদের আধুনিক ভাবে পোল্ট্রি পালন বিষয়ে প্রশিক্ষণ দেয়। সেই ধারাবাহিকতায় পিপিবি তার বিশ্ববিদ্যালয় ইউনিটের সহযোগিতায় গোপালগঞ্জ জেলার পার্শ্ববর্তী জেলাসমুহের পোল্ট্রি খামারি, ডিলার, পোল্ট্রির বিভিন্ন স্টেকহোল্ডারদের অংশগ্রহণে এ প্রোগ্রামের আয়োজন করে।


আরও খবর