ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ইউআইটিএস আইন বিভাগের ক্লাস পরিদর্শনে বিওটি চেয়ারম্যান সুফি মিজানুর রহমান

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 12-02-2024 01:43:08 am

রাজধানীর স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর আইন বিভাগের ক্লাস পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি ফ্যামিলির মাননীয় চেয়ারম্যান, সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। 

রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে তিনি আইন অনুষদের ডিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, ডাবল গোল্ড মেডালিস্ট, এডভোকেট ড. মো. আব্দুল মান্নান ভূঁইয়ার আমন্ত্রণে আইন বিভাগের ক্লাস পরিদর্শনে আসেন।

এসময় সুফি মিজানুর রহমান আইন অনুষদের ডিন এডভোকেট ড. মো. আব্দুল মান্নান ভূঁইয়ার সাবলিল পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ক্লাসে আলোচিত গুরুত্বপূর্ণ বিষয় তিনি মন্ত্রমুগ্ধ হয়ে শোনেন। এরপর তিনি ক্লাসে পাঠদান ও শিক্ষার্থীদের মনোযোগ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং  তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন এবং জীবনে সফলতা অর্জনের গাইডলাইন প্রদান করেন।

বিওটি চেয়ারম্যান মহোদয়ের ক্লাসে আগমন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে এবং উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি বিজ্ঞ আইনজীবী হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে উৎসাহ প্রদান করে।

ইউআইটিএস এর বিওটি চেয়ারম্যান সুফি মিজানুর রহমান  আইন বিভাগ পরিদর্শন করায় তাঁকে আইন বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আইন বিভাগের বিভাগীয় প্রধান মিস রেহনুমা চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ইউআইটিএস এর উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু হাসান ভূঁইয়া ও ট্রেজারার প্রফেসর ড. সিরাজ উদ্দিন আহমেদ। এছাড়াও আইন বিভাগের সকল সম্মানিত শিক্ষকমন্ডলী ও আইন বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

আরও খবর