এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার তালগাছ রোপনের উদ্যোগ উপজেলা প্রশাসনের শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মিয়াপ্পনের হ্যাট্টিকের ম্যাচে স্বস্তির জয় শ্রীলংকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-10-2022 04:04:38 pm

◾ স্পোর্টস ডেস্ক 


বিফলে গেল চলতি অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপে আরব আমিরাতের ডান হাতি লেগ স্পিনার কার্তিক মিয়াপ্পনের হ্যাট্ট্রিক। মঙ্গলবাার (১৮ অক্টোবর) প্রথম রাউন্ডে ‘এ’গ্রুপের ম্যাচে হ্যাট্ট্রিক করেও শ্রীলংকার বিপক্ষে জয় এনে দিতে পারলেন না আমিরাতের মিয়াপ্পন। 


মিয়াপ্পনের হ্যাট্টিকের আনন্দকে বৃথা করে স্বস্তির জয় পেল শ্রীলংকা। নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে হারের পর আরব আমিরাতকে ৭৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে লংকানরা। এই জয়ে ২ খেলায় ২ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে টেবিলের তৃতীয় স্থানে শ্রীলংকা। লংকানদের সমান পয়েন্ট হলেও, রান রেটে এগিয়ে দ্বিতীয়স্থানে নামিবিয়া। ২ খেলায় ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নেদারল্যান্ডস। সমানসংখ্যক ম্যাচে জয়হীন আরব আমিরাত। 


ভিক্টোরিয়ার জিলংয়ে টস জিতে শ্রীলংকাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় সংযুক্ত আরব আমিরাত। ব্যাট হাতে ইনিংসের শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকেন লংকান দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। ৪ দশমিক ৪ বলে দলের স্কোর ৪২ রানে নিয়ে যান তারা। ২টি চারে ১৩ বলে ১৮ রান করে লংকার প্রথম ব্যাটার হিসেবে প্যাভিলিয়নে ফিরেন কুশল। 


দুর্দান্ত শুরুটা পরবর্তীতে ধরে রাখেন নিশাঙ্কা ও তিন নম্বরে নামা ধনাঞ্জয়া ডি সিলভা। ৩৯ বলে হাফ-সেঞ্চুরির জুটি গড়েন তারা। ২১ বলে ৩৩ রান করে আউট হন ডি সিলভা। এতে ১২তম ওভারের প্রথম বলে দলীয় ৯২ রানে ভাঙ্গে এই জুটি। ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা মারেন সিলভা। তৃতীয় উইকেটে রানের চাকা সচল রেখে শ্রীলংকার বড় স্কোরের পথ তৈরি করছিলেন নিশাঙ্কা ও ভানুকা রাজাপাকসে। 


ইনিংসের ১৫তম ওভারে তৃতীয়বারের মত বোলিং আক্রমনে এসে শ্রীলংকা বড় স্কোরের পথে বড় ধাক্কা দেন স্পিনার মিয়াপ্পন। প্রথম তিন বলে ৩ রান দেন তিনি। চতুর্থ বলে ডিপ কভারে ক্যাচ দিয়ে ৫ রানে ফিরেন রাজাপাকসে। পঞ্চম বলে ১ রান করা চারিথা আসালঙ্কা এবং শেষ বলে শুন্য রানে দাসুন শানাকাকে ফিরিয়ে হ্যাট্ট্রিক পুর্ন করেন মিয়াপ্পন।


টি-টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চম খেলোয়াড় হিসেবে হ্যাট্ট্রিক করলেন মিয়াপ্পন। দেশের হয়ে প্রথম ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৯তম হ্যাট্ট্রিকম্যান হিসেবে রেকর্ড বইয়ে নাম তুললেন মেইয়াপ্পন। 


মিয়াপ্পনের হ্যাট্টিকের তোপের পর বড় স্কোর করতে পারেনি শ্রীলংকা। তবে নিশাঙ্কার ৭৪ রানের সুবাদে ৮ উইকেটে ১৫২ রানের লড়াই করার মত পুঁিজ পায় লংকানরা। টি-টোয়েন্টি ক্যারিয়ারের অস্টম হাফ-সেঞ্চুরি তুলে শেষ ওভারে আউট হন নিশাঙ্কা। তার ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা ছিলো। স্বাভাবিকভাবেই আরব আমিরাতের সেরা বোলার ছিলেন মিয়াপ্পন। ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। 


১৫৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলংকার পেসার দুসমন্থ চামিরার বোলিং তোপে পড়ে আরব আমিরাত। চামিরার ৩ উইকেটে ১৯ রানেই আরব আমিরাতের তিন উইকেটের পতন ঘটে।


চামিরার পেসে দিশেহারা আরব আমিরাত পরবর্তীতে স্পিনার হাসাঙ্গার ঘুর্ণিতে পড়ে হারের পথে ছিটকে পড়ে। শেষ পর্যন্ত ১৭ দশমিক ১ ওভারে ৭৩ রানে অলআউট হয় আরব আমিরাত। আমিরাতের মাত্র তিন ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন। সর্বোচ্চ ১৯ রান করেন টি-টোয়েন্টি বিশ^কাপে সর্বকনিষ্ঠ ক্রিকেটার আয়ান আফজাল খান। শ্রীলংকার চামিরা ১৫ রানে ও হাসারাঙ্গা ৮ রানে ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন নিশাঙ্গা।


আগামী ২০ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে শ্রীলংকা। একই দিন নামিবিয়ার বিপক্ষে খেলবে আরব আমিরাত।

আরও খবর





6a361c28d8ff5-200626105048.webp
হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল

২০ দিন ১৭ ঘন্টা ৪৩ মিনিট আগে


6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

৩৭ দিন ৯ ঘন্টা ২৬ মিনিট আগে