সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বশেমুরবিপ্রবিতে পিপিবির নেতৃত্বে মহিদুল্লাহ- লুবনা- লোকমান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-02-2024 12:01:49 pm

মহিদুল্লাহ- লুবনা- লোকমান। © ফাইল ছবি


◾আর এস মাহমুদ হাসান, বশেমুরবিপ্রবি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি) এর স্টুডেন্টস ভলান্টিয়ার টিমের ২০২৩-২৪ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের(এএসভিএম) চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহিদুল্লাহ রহমানকে লিডার, চতুর্থ বর্ষের নিশাত লুবনা ও তৃতীয় বর্ষের মো. লোকমানকে কো-লিডার করে ২১ সদস্যের ভলেন্টিয়ার টিম কমিটি গঠিত হয়েছে।


ঘোষিত কমিটির সদস্যদের মধ্যে তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার থেকে আছেন উর্মী ঘোষ, নুরুল আমিন, নাঈম তালুকদার, মানজুমা আনিকা মুনমুন, কামরুজ্জামান শাওন ও শাফিন আহমেদ । 

দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার থেকে আছেন রেজওয়ানুল ইসলাম, নাহিদুর রহমান সাকিব, দীপক বিশ্বাস প্রিন্স, রাসেল রানা ও ফাতেমা-তুজ-জোহরা ওমি।


প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার থেকে আছেন মো. ওমর হোসেন, সালাউদ্দিন আইয়ুবী, শাহরিয়ার শাহীন বিহঙ্গ 

ও নিবির আহমেদ এবং প্রথম বর্ষ প্রথম সেমিস্টার থেকে আছেন অন্বেষা চক্রবর্তী পূজা, সাঈয়েদা মাইমা মেহজাবিন ও সামিউল ইসলাম।


শনিবার (১০ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পোল্ট্রি প্রফেসনাল'স বাংলাদেশ (পিপিবি), বশেমুরবিপ্রবি শাখার আয়োজনে "Smart Farming: Where Data convert to Profit" শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়, সেমিনারে উক্ত কমিটি ঘোষণা করা হয়। রাত ৯ টা ৫২ মিনিটে পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ (পিপিবি) এর অফিসিয়াল ফেসবুক পেজে এই কমিটি প্রকাশ করা হয়।


পিপিবি বশেমুরবিপ্রবি শাখার নবগঠিত কমিটির লিডার মহিদুল্লাহ রহমান বলেন, "সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাতে চাই পিপিবি এর কো-অরডিনেটর অঞ্জন মজুমদার দাদাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহোদয়কে, আমাদের এই মহান কাজের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি পিপিবি বশেমুরবিপ্রবি শাখার শ্রদ্ধেয় উপদেষ্টাগণ সহ কো-অরডিনেটরগণ এবং সদস্যগণকে। আমরা জানি যে, পোল্ট্রি প্রফেশনাল'স বাংলাদেশ (পিপিবি) একটি‌ ভলেন্টিয়ারমূলক সংগঠন। এটা সারা দেশের প্রান্তিক পোল্ট্রি খামারীদের মাঝে নিরাপদ পোল্ট্রি পণ্য উৎপাদনের জন্য সকল তথ্য আদান-প্রদানের নেটওয়ার্ক তৈরিতে কাজ করে। সংগঠনটি সারাদেশে প্রান্তিক পোল্ট্রি খামারীদের আধুনিক ভাবে পোল্ট্রি পালন বিষয়ে প্রশিক্ষণ, অনলাইন ভিত্তিক সর্বশেষ পোল্ট্রি ব্যবস্থাপনা বিষয়ে তথ্য প্রদান করে।


সর্বশেষ আমি আশা করছি, পিপিবি বশেমুরবিপ্রবি শাখার সকল উপদেষ্টামন্ডলী, কো-লিডার ও মেম্বারগণসহ আমাদের ডিপার্টমেন্টের সকলের সর্বোচ্চ ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে পিপিবি বশেমুরবিপ্রবি ইউনিটকে সারাদেশের ভেতর সেরা একটি ইউনিটকে হিসেবে প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ"।

আরও খবর





6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১৪ দিন ৭ ঘন্টা ২৪ মিনিট আগে