লাখাইয়ে ওষুধ শূন্য কমিউনিটি ক্লিনিক, ভোগান্তিতে নিম্নআয়ের মানুষ। ইন্টারন্যাশনাল ইয়ুথ কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন শাফায়াত হোসেন সিয়াম। চরম্বার হত্যাকাণ্ড: নীরব থাকলে সমাজই ধ্বংসের পথে আল-হেরা প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শতভাগ উপস্থিতির জন্য পুরষ্কার প্রদান শি’র সঙ্গে ‘চমৎকার বাণিজ্য চুক্তি’ হয়েছে : ট্রাম্প মাদারীপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক: আক্রান্ত ৩৬৫ ছাড়িয়েছে ভিসা জট কাটেনি, যাত্রী সংকটে স্থবির দেশের বৃহত্তম স্থলবন্দর মাওলানা নাসির উদ্দীন মাতুব্বরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ক্ষোভ ও নিন্দা প্রকাশ ১৩তম সিটি করপোরেশন হলো বগুড়া, গেজেট প্রকাশ জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই ফেনসিডিলের ‘হোম ডেলিভারি’ থামাল র‍্যাব: চৌগাছায় ২১১ বোতলসহ গ্রেফতার ২, প্রাইভেটকার জব্দ ভবন নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ মধুপুর শিল্প ও বণিক সমিতির সংবাদ সম্মেলন শোকের ছায়ায় চরম্বা: হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়ে মাওলানা আবুল কাসেমের দাফন সম্পন্ন নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান গোয়ালন্দে ওলামায়ে কেরামদের অংশগ্রহণে জমজমাট প্রীতি ক্রিকেট ম্যাচ গোয়ালন্দে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক সমাবেশ ও বীমা দাবি পরিশোধ শ্যামনগর বুড়িগেয়ালিনী সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন তরুণদের মাঝেও বাড়ছে কোলন ক্যানসার, ঝুঁকি কমাবেন যেসব উপায়ে টানা ৪ দিন অতিভারী বৃষ্টির আভাস রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : শামা ওবায়েদ

নাসা খুঁজছে মঙ্গল গ্রহের পরিবেশে থাকার জন্য স্বেচ্ছাসেবী

Kazi Jasim Uddin ( Contributor )

প্রকাশের সময়: 19-02-2024 01:28:06 pm

মঙ্গল গ্রহ


মঙ্গল গ্রহে বসবাস করলে নভোচারীদের স্বাস্থ্য ও কাজকর্মের ওপর কেমন প্রভাব পড়বে―তা যাচাই করে দেখতে মার্স সিমুলেশন তৈরি করবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’। বছরব্যাপী সিমুলেটেড মার্স মিশন পরিচালনার জন্য স্বেচ্ছাসেবী নেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছে তারা। নাসার মিশনের নাম ‘ক্রিউ হেলথ অ্যান্ড পারফরম্যান্স এক্সপ্লোরেশন অ্যানালগ’ বা ‘সিএইচএপিএ’। মঙ্গল গ্রহের চেয়ে হিমালয়ের পর্বতে থাকা সহজ।


মঙ্গল গ্রহের আবহাওয়া মিলবে এমন কোনো জায়গা পৃথিবীতে নেই। তাই টেক্সাসের হিউস্টনে অবস্থিত নাসার জনসন স্পেস সেন্টারেই বানানো হচ্ছে মঙ্গল গ্রহে বসবাসের উপযোগী থ্রিডি প্রিন্টেড বাড়ি। কিভাবে ফসল ফলিয়ে ও সীমিত সরদ দিয়ে প্রচণ্ড বৈরী আবহাওয়ায় টিকে থাকা যাবে সেটারই বাস্তব অভিজ্ঞতা পাওয়া যাবে বাড়িটিতে। বক্স আকৃতির এক হাজার ৭০০ ফুট এই বাড়ির মেঝেতে থাকবে লাল বালু।


এই বাড়িতে বসবাসের জন্য ৩০ থেকে ৩৫ বছর বয়সী মার্কিন নাগরিক খুঁজছে নাসা। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত থেকে পাস করা ইংরেজিভাষী ব্যক্তিরাই পাবেন অগ্রাধিকার। এ ছাড়া যোগ্য প্রার্থী হতে হলে থাকতে হবে এক হাজার ঘণ্টা আকাশযান চালানোর অভিজ্ঞতা অথবা পিএইচডি প্রগ্রামে দুই বছরের অভিজ্ঞতা। নাসার ওয়েবসাইটে আগামী এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। সিএইচএপিএ মিশনের দ্বিতীয় ধাপ শুরু হবে ২০২৫ সালে। প্রথম পর্ব শুরু হয় ২০২৩ সালের জুন মাসে।


আরও খবর