মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

চুলের বৃদ্ধি বাড়ানোর নানা উপায়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-02-2024 01:24:56 am

ত্বকের যতে্ন অ্যালোভেরা ব্যবহারের কথা আমরা সবাই জানি। তেমনি চুলের যতে্ন ও সমান উপকারী অ্যালোভেরা। চুল পড়া, খুশকি, চুলের আগা ফাটাসহ নানা সমস্যায় এই উপাদানটি ব্যবহার করতে পারেন। বিশেষ করে চুলের বৃদ্ধিতেও খুব কার্যকর অ্যালোভেরা।


অ্যালোভেরা পাতা থেকে টাটকা জেল বের করে সরাসরি স্ক্যাল্পে লাগিয়ে নিন। কয়েক মিনিট স্ক্যাল্পে ম্যাসাজ করুন। আধ ঘণ্টা পর শ্যাম্পু করুন। অ্যালোভেরা জেলের ম্যাসাজে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়বে। ফলে চুলের বৃদ্ধি ঘটবে।  


নারিকেল তেলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে এবং মাথার ত্বকে লাগিয়ে নিন ভালোভাবে। আধ-এক ঘণ্টা পর শ্যাম্পু করে নিন। নারিকেল তেল চুলে পুষ্টির জোগাবে। এই তেলে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই, যা রুক্ষ এবং শুষ্ক চুলকে আর্দ্র করে তোলে। অ্যালোভেরা চুলের ফলিকল ভালো রাখে।


ক্যাস্টর অয়েলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগান। এক ঘণ্টা পর শ্যাম্পু করে নিন। ক্যাস্টর অয়েল স্ক্যাল্পে পুষ্টি জোগায় এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে। 


আবার টক দইয়ের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে ও স্ক্যাল্পে লাগাতে পারেন। আধ ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। এই হেয়ার মাস্ক মাথার ত্বকের পিএইচ-এর ভারসাম্য বজায় রাখে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে। মধুর সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগিয়ে নিন। আধ ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। এই মিশ্রণ চুলকে ময়েশ্চারাইজ করবে। স্ক্যাল্প ও চুল সুস্থ রাখবে।


গ্রিন টি ও অ্যালোভেরা পাতা থেকে টাটকা জেল বের করে মিক্সিতে পেস্ট করে নিন। গ্রিন টি ঠান্ডা করে অ্যালোভেরা জেলের সঙ্গে মেশাতে হবে। এই মিশ্রণটি চুল ও মাথার ত্বকে ৩০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর শ্যাম্পু করে নিন। গ্রিন টি চুল পড়া কমায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে।


কিংবা অ্যালোভেরা এবং মেথি মেথি গুঁড়ার সঙ্গে অ্যালোভেরা জেল ব্লেন্ড করে নিন। ভেজানো মেথি বীজ বেটেও ব্যবহার করতে পারেন। মেথি চুলের গোড়া মজবুত করে এবং বৃদ্ধি ঘটায়। পুরো চুলে এবং স্ক্যাল্পে মিশ্রণটি লাগিয়ে ফেলুন। আধ ঘণ্টা পর শ্যাম্পু করে নিন।

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১০২ দিন ৭ ঘন্টা ৪৬ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১২২ দিন ১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে




69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১৬৪ দিন ১০ ঘন্টা ৪০ মিনিট আগে